নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো , মিষ্টি মানেই ভালোবাসা। উৎসবের দিনগুলোতে মুখ একটু বেশি চলে। তার মধ্যে বাড়িতে থাকলে মুখ তো ছুকছুক করবেই। মিস্টিপ্রিয় বাঙালিদের জন্য বানিয়ে ফেলুন করা পাকের মিষ্টি। ভীষণই অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই সন্দেশ।
উপকরণ -
দেড় কাপ মিল্ক পাউডার
আধ কাপ নারকেল কোরা
আধ কাপ চিনির পাউডার বা গুড়
১/৪ কাপের মতো দুধ
পছন্দ মতো ড্রাই ফ্রুটস
রন্ধন প্রণালী -
প্রথমে মিল্ক পাউডার অল্প অল্প করে দুধ দিয়ে ভাল করে মেখে নিন। মণ্ডটা নরম করবেন। এরপর সেই মণ্ডটিকে দু’ভাগে ভাগ করে নিন। একটি ভাগ নিয়ে হাত দিয়ে ঠেসে তাতে পছন্দ মতো কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস, পেস্তা-বাদাম ছড়িয়ে দিন। তারপর ভাল করে মেখে লম্বা করে রোল করে নিন। শক্ত করে রোল করতে হবে। এরপর অপর মণ্ডটি গোল করে বেলে নিন রুটির মতো। তার মধ্যে আগের রোলটি রেখে ভাল করে মুড়িয়ে নিন। তারপর রোলটি চাকা চাকা করে কেটে নিন। টুকরোগুলি এই মিষ্টি নরম ও খেতেও সুস্বাদু হবে। ফ্রিজে বেশ কিছু দিন রেখে খেতে পারেন। কোনো অসুবিধে হবে না।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...