নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়ে তদন্তে গতি আনল রাজ্য সরকার। নির্ধারিত ২৪ ঘণ্টার ডেডলাইনের মধ্যেই শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ সিনহা সহ বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। একই সঙ্গে এই ঘটনায় তদন্ত আরও জোরদার করতে বিশেষ তদন্তকারী দল বা সিট-এর পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
মঙ্গলবার যুবভারতী-কাণ্ডে দায়িত্বে গাফিলতির অভিযোগে তিন শীর্ষ আধিকারিককে শোকজ নোটিশ পাঠিয়েছিল রাজ্য সরকারের গঠিত অনুসন্ধান কমিটি। নির্দেশ ছিল ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বক্তব্য জমা দিয়েছেন তারা। ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ সিনহা তার জবাবে উল্লেখ করেছেন, অনুষ্ঠানের যে পর্যায়ক্রমিক সূচি আগে জানানো হয়েছিল, বাস্তবে তা অনুসরণ করা হয়নি। উদ্যোক্তারা শেষ মুহূর্তে নিজেদের মতো করে পরিকল্পনা বদল করেছিলেন বলেও তিনি দাবি করেছেন। তবে ডিজি রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারের লিখিত জবাবের বিস্তারিত বিষয় জানা যায়নি।
এদিকে তদন্তকে আরও বিস্তৃত করতে সিট-এর সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আপাতত আরও ৮ জন পুলিশ আধিকারিককে এই দলে যুক্ত করা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির সুপারিশে ইতিমধ্যেই চার সদস্যের সিট গঠন করা হয়েছে। বুধবার সকালে সিট-এর সদস্যরা যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করেন। একই সঙ্গে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের