নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR বিতর্ক পিছু ছাড়ছেনা। রাজ্যজুড়ে চলছে এখন হেয়ারিং।অভিনেতা দেব, অভিনেত্রী সৌমিতৃষাদের পালা শেষ। এবার SIR শুনানিতে ডাক পেলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ৩১ শে জানুয়ারি শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে।
শুনানিতে ডাক পাওয়ার পর যদিও কোনোভাবেই আতঙ্কিত হননি অভিনেত্রী। তিনি জানিয়েছেন , "হ্যাঁ আমার কাছে SIR শুনানির নোটিস এসেছে। আমি ৩১ শে জানুয়ারি অবশ্যই হাজিরা দিতে যাব। আমার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কসবা সেখানে আমি ভোট দিই। সেখানেই আমাকে হয়ত যেতে হবে। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে সব নিয়েই যাব।"
উল্লেখ্য , ২০১৯ সালে সক্রিয় রাজনীতিতে পা রাখেন মিমি চক্রবর্তী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অভিষেক হয়। যাদবপুরের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি। জয়ীও হন। তবে ২০২৪ সালের ১৫ ই ফেব্রুয়ারি মিমি চক্রবর্তী লোকসভার সাংসদ পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে মিমি চক্রবর্তী রাজনীতি থেকে দূরেই রয়েছেন। এখন পুরোদমে অভিনয়ে মন দিয়েছেন তিনি।
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের