নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চারু মার্কেট কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের শহরে শুটআউটের ঘটনা। দেবীপক্ষের সূচনায় গার্ডেনরিচ থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ দেহ। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, সপ্তাহের শুরুতেই শহরের বুকে শুটআউটের ঘটনা। সোমবার সকালে ১০ টা নাগাদ ডিসি পোর্টের অফিসের কাছে গার্ডেনরিচে হঠাৎই গুলির আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সেখানে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের দেহ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পশ্চিম বন্দর থানায়। পুলিশ এসে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে দেহটি। মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার ও একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
ব্যাগের সূত্র ধরেই পুলিশ যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা খুন করে অস্ত্র যুবকের হাতে ধরিয়ে দিয়েছে, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়। যদিও আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, যুবকের মাথায় গুলিটি লেগেছে। পুজোর আবহে শহরে একের পর এক শুটআউটের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...