নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - রাতের নিস্তব্ধতার বুক চিরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার প্রায় নয়টা নাগাদ তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের ঘনিষ্ঠ সহযোগী মুন্না দুষ্কৃতীর দায়ের কোপে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের বামনহাট অফিসপাড়া সংলগ্ন এলাকায় চোখের পলকে ঘটে যায় পুরো ঘটনাটি। মুন্না ওইসময় অফিসপাড়া এলাকার এক দোকানে কিছু কিনছিলেন। ঠিক তখনই বামনহাট হরিটপাট এলাকার বাপি বর্মন নামের এক যুবক হঠাৎ দা নিয়ে অতর্কিত হামলা চালায়। মুন্না প্রাণে বাঁচলেও, দায়ের কোপ লেগে যায় তাঁর গালে। তক্ষনাৎ চারপাশের মানুষ ছুটে এসে হামলাকারী বাপিকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তখনও উন্মত্ত অবস্থায় পাল্টা প্রতিরোধ করে সে। যার ফলে ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ফেলে।

পরে খবর যায় সাহেবগঞ্জ থানায়, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মুন্না ও বাপি দু’জনকেই উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই বাপি বর্মনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তে নেমেছে স্থানীয় থানা।

আহত মুন্না জানায়, “ আক্রমণকারীকে আমি আগে কোনদিন দেখিনি, চিনিও না। আঁকে শুধু আড়ালে নিয়ে গিয়ে প্রশ্ন করেছিল আমি দীপক ভট্টাচার্যের সঙ্গে থাকি কিনা। উত্তর হ্যাঁ হওয়াতে ধস্তাধস্তি শুরু হয়। আমার দুই বন্ধু ওকে সরাতে গেলে ও রেগে গিয়ে আম্র গালে ও পায়ে দা দিয়ে আঘাত করে।”

ঘটনার পর তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ”বাপি বর্মন একজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী। কিছুদিন আগেও আমাদের কর্মীদের সঙ্গে ঝামেলা করেছিল। তখন দুর্গাপুজোর কারণে চুপ ছিলাম। কিন্তু বিজেপি যদি ভেবে থাকে এভাবে আমাদের থামানো যাবে, তাহলে ভুল করছে।”তিনি আরও বলেন, “পুলিশ যদি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, আমরা নিজেরাই ব্যবস্থা নেব।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের