নিজস্ব প্রতিনিধি , কাম্পালা - উগান্ডার ফুটবলে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জাতীয় দলের ফুটবলার ডেভিড ওওরি। বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। ডাকাত দলের হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মৃত্যু হয় এসসি ভিলার অধিনায়কের। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফুটবল মহল।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উগান্ডার রাজধানী কম্পালায়। জানা গেছে, বাড়ির কাছে কয়েকজন দুষ্কৃতী ওওরিকে ঘিরে ধরে। অভিযোগ, তাঁরা তাঁর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। সেই সময় এক দুষ্কৃতী পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ। আঘাতের পর ঘটনাস্থলেই জ্ঞান হারান ওওরি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে সরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। উগান্ডা প্রিমিয়ার লিগের ক্লাব এসসি ভিলার অধিনায়ক ছিলেন ডেভিড ওওরি। দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে ক্লাবের সতীর্থ, সমর্থক ও দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে শোক ছড়িয়েছে।
এসসি ভিলার মুখপাত্র আসান কাসিঙ্গে বলেন, 'বাড়ি ফেরার সময় ওওরি দুষ্কৃতীদের হামলার শিকার হন। আচমকা আক্রমণে তিনি গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। আমরা শুধু একজন ফুটবলারকে হারাইনি, হারিয়েছি একজন ভালো মানুষকে। তিনি আমাদের অধিনায়ক, ভাই ও বন্ধু ছিলেন'।
ডেভিডের মৃত্যুতে শোকবার্তা দিয়েছে উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, ডেভিড শুধু মাঠের খেলোয়াড় ছিলেন না। তরুণ প্রজন্মের কাছেও তিনি ছিলেন অনুপ্রেরণা। উগান্ডা জাতীয় দলের জার্সিতে ডেভিড দেশের মানুষের আশা ও স্বপ্নের প্রতীক হয়ে উঠেছিলেন বলে জানিয়েছে ফুটবল সংস্থা। এসসি ভিলাকে সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্যও তাঁর প্রশংসা করা হয়েছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে উগান্ডার ন্যাশনাল কাউন্সিল অফ স্পোর্টস। সংস্থার বক্তব্য, সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াক্ষেত্রে একের পর এক দুঃখজনক ঘটনা ঘটছে। ডেভিড ওওরির মৃত্যুর সঠিক তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে তারা। ন্যাশনাল কাউন্সিল অফ স্পোর্টস আরও জানিয়েছে, শুধু শাস্তি নয়, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে স্থায়ী সমাধান প্রয়োজন। উগান্ডার ক্রীড়াঙ্গন হারাল এক প্রতিভাবান ফুটবলারকে।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের