নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - চুরির ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। যেকোনো বাড়িতেই নির্ভাবনায় ঢুকে পড়ছে চোরেরা। কিছু না পেয়ে যেকোনো জিনিস হাতের নাগালে পেলেও পালাচ্ছে তারা। তবে পূর্ব বর্ধমান জেলার এই ঘটনা বিরল। যেখানে চুরির পরিবর্তে চুমু খেয়ে পালাতে গিয়ে ধরা পড়ল চোর।
সূত্রের খবর , কালনায় একটি বাড়িতে রবিবার দুপুরে চুরি করতে ঢোকে এক দুষ্কৃতী। বাড়ির বউ ছাড়া ঘরে ছিল না কেউই। দুপুরের দিক তাই একটু ঘুমের ঘোরেই ছিলেন ওই মহিলা। সারা ঘর খুঁজেও নিয়ে যাওয়ার মত কিছুই পায়নি চোর। এরপর খালি হাতে বেরিয়ে আসার বদলে ওই বাড়ির মহিলাকে চুমু খেয়ে নেয় চোর। চুমু গালে পড়তেই ঘুম ভেঙে যায় মহিলার। চোর চোর বলে চিৎকার করতেই এলাকাবাসীরা তাকে পাকড়াও করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। চোরকে বেঁধে রেখে হেনস্থা করেন স্থানীয়রা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
চোর বলেন , "কোনোদিন বিয়ে হয়নি। চারদিকে ফোনে শুধু চুমুর ভিডিও আসছিল। তাই অনেকদিন ধরেই চুমু খেতে ইচ্ছে করছিল। কি করব ঘরে কিছু পাইনি তাই চুমু খেয়ে ফেলি। আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দাও। আমি এমন আর করবনা।"
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের