নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - চোরাই মোবাইল উদ্ধারে ব্যাপক সাফল্য পুলিশের। গতকাল সামসেরগঞ্জ থানার পুলিশ বিপুল পরিমাণ চোরাই মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে সার্কাস ময়দান সংলগ্ন একটি বাড়ি থেকে। চুরির ঘটনায় এখনও পর্যন্ত ধরা পড়েছে একজন অভিযুক্ত। এতগুলো মোবাইল কোথা থেকে বা কি করে এল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত ৯টা নাগাদ পুলিশ খবর পেয়ে সার্কাস ময়দান সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায়। সেই অভিযান থেকে ৩০৫টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ও ৩৯ টি আইফোন উদ্ধার করে। এছাড়াও অভিযান চালিয়ে তিনটি ল্যাপটপ উদ্ধার হয়। ঘটনায় ধৃত ইব্রাহিম শেখ। গ্রেফতারের পর শনিবার অভিযুক্তকে বহরমপুর আদালতে পেশ করার হলে তাকে ৭ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের