নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের একের পর এক সরকারি হাসপাতালে যৌন নিগ্রহের ঘটনা ব্যাপক শোরগোল ফেলেছে। এবার শহরের প্রথম সারির সরকারি হাসপাতাল এসএসকেএমে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে হাসপাতালে আসা এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে হাসপাতালের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, বুধবার দুপুরে বছর ১৫ এর নাবালিকা পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে আসে। পরিবারের সদস্যরা যখন ডাক্তার দেখানোর টিকিট করাতে ব্যস্ত ছিলেন, সেই সময় অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে ভুলিয়ে ট্রমা কেয়ারের শৌচালয়ে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই ঘটে যৌন নিগ্রহের ঘটনা। অভিযুক্তের নাম অমিত মল্লিক। আগে এসএসকেএম হাসপাতালের চুক্তি ভিত্তিক ওয়ার্ড বয় ছিল সে। বর্তমানে এনআরএস হাসপাতালে কর্মরত।
আগের চাকরির সময়কার এসএসকেএম হাসপাতালের ইউনিফর্ম তার কাছেই ছিল। সেই পোশাক পরে হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিল অভিযুক্ত। ঘটনার পর নাবালিকার পরিবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের