নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাংসের মধ্যে পাঁঠার মাংসের জুরি মেলা ভার। যেকোনো অনুষ্ঠানে বাঙালিদের এই মাংসের প্রতি আলাদাই ভালবাসা রয়েছে। এবার সেই মাংসই বানিয়ে ফেলুন অন্যভাবে। ছুটির দিনে বানিয়ে ফেলুন গন্ধরাজ পাঁঠা। গরম গরম ভাতের পাশে ভূরিভোজ জমিয়ে তুলতে বানিয়ে ফেলুন গন্ধরাজ পাঁঠা।
উপকরণ -
৫০০ গ্রাম পাঁঠার মাংস
২৫০ গ্রাম পেঁয়াজ
১ চা চামচ আদা বাটা
২ চা চামচ কাঁচালঙ্কা বাটা
১ চা চামচ হলুদগুঁড়ো
২ চা চামচ হলুদগুঁড়ো
৪-৫টি চেরা কাঁচালঙ্কা
১০০ গ্রাম টক দই
১ টেবিল চামচ গন্ধরাজ লেবুর খোসা
৩-৪টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস
৫-৬টি লেবু পাতা
রন্ধন প্রণালী -
একটি বড় পাত্রে মাংস নিয়ে তার সঙ্গে দই, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে ভাল করে মেখে নিন। আধ ঘণ্টা পরে কড়াইয়ে তেল গরম করে মেখে রাখা মাংস দিয়ে দিন। খানিক ক্ষণ ভাল করে কষানোর পর একে একে হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, চেরা কাঁচালঙ্কা আর নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে মাংস সেদ্ধ করে নিন। প্রয়োজনে প্রেশার কুকারের ব্যবহার করতে পারেন। মাংস সেদ্ধ হয়ে এলে দিয়ে দিন লেবুর খোসা, চিনি, লেবু পাতা, আর অল্প চিনি দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। এবার মিনিট দশেক পর উপর থেকে লেবুর রস ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে গন্ধরাজ পাঁঠা।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের