সেপ্টেম্বর ০৭, ২০২৫ রাত ১১:৪৭ IST

ছুটির দিনে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের কাতলা রেজালা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাতলা মাছের জুরি মেলা ভার। কাতলা কালিয়া , কাতলা কষা, দই কাতলা , কাতলা ভাজা , পোস্ত কাতলা কি নেই পদে। তবে মাঝেমাঝে স্বাদ বদলাতে ইচ্ছে হয়। তাই বানিয়ে ফেলুন কাতলা রেজালা। ছুটির দিনে বাড়িতে জমে যাবে এই রেসিপি। অবশ্যই সঙ্গে থাকবে গরম ভাত। পোলাওয়ের সঙ্গেও মন্দ হয় না।

আসুন জেনে নিই কিভাবে বানাবেন কাতলা রেজালা -

উপকরণ -

কাতলা মাছ: ৫-৬ পিস
পেঁয়াজ বাটা: ৫ টেবিল চামচ
রসুন: ১ ৫ টেবিল চামচ
গোটা গরম মশলা: ১০ গ্রাম
কাঁচা লঙ্কা বাটা: ৩ টেবল চামচ
কাজু বাদাম বাটা: ৩ টেবল চামচ
দই: ২৫০ গ্রাম
খোয়া: ৫০ গ্রাম
ক্রিম: আধ কাপ
ঘি: ৫-৬ টেবিল চামচ
কেওড়া জল: ১ চা চামচ
মিষ্টি আতর: ২ ফোঁটা
নুন ও চিনি: স্বাদ মতো

রন্ধন প্রণালী -

মাছের টুকরোগুলো ভাল করে পরিষ্কার করে নিন। আদা-রসুন বাটা ভাল করে চিপে নিয়ে রস সরিয়ে রাখুন। পেঁয়াজ, কাজুবাদাম আলাদা আলাদা করে বেটে নিন। এবার কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে ভেজে তুলে রাখুন। এ বার ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে গোটা গরমমশলা ফোড়ন দিন। তার পর পেঁয়াজ বাটা ও রসুন-আদার রস দিন। মশলার জল শুকিয়ে কাঁচালঙ্কা বাটা, ধনেগুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এর ওপর কাজুবাদাম বাটা ও দই দিয়ে ২-৩ মিনিট ভাজুন। খেয়াল রাখবেন মশলা যেন বাদামি না হয়ে যায়। এ বার কড়াইতে জল দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলি দিয়ে নাড়াচাড়া করুন। কিছু ক্ষণ হালকা আঁচে রেখে কেওড়া জল, মিষ্টি আতর ও খোয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে গ্যাস বন্ধ করে ক্রিম দিয়ে পরিবেশন করুন কাতলার রেজালা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের