নিজস্ব প্রতিনিধি , মালদহ - সরকারি সম্পত্তি নষ্ট ও রেজোলিউশন খাতা ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল শাসকদলের এক প্রভাবশালী কাউন্সিলরের বিরুদ্ধে। শুক্রবার পুরসভার তরফে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে মালদহ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে মালদহে।
সূত্রের খবর , বৃহস্পতিবার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের ডাকা বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ে বিদায়ি চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ মোট ১৯ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। ওই সভায় চেয়ারম্যানের পদত্যাগ গৃহীত হওয়ার প্রক্রিয়া নিয়ে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ , চেয়ারম্যান পদত্যাগ করার পর মিটিং শেষে পুরসভার অফিস কর্মী বিপ্লব সরকার যখন রেজোলিউশনের খাতাটি নিয়ে অফিসের কাজে যাচ্ছিলেন, সেই সময় কাউন্সিলর বিশ্বজিৎ জোর করে অফিস কর্মীর কাছ থেকে সেটি ছিনিয়ে নেন।
পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন , "বোর্ড মিটিংয়ে ডাকা হয়।চেয়ারম্যানের ইস্তফা গৃহীত হওয়ার পর রেজোলিউশনের খাতা ছিনিয়ে নেওয়া হয়। সরকারি কাজে বাধা সহ সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টার অভিযোগে আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। তবে পুরসভার কাজকর্ম স্বাভাবিক রয়েছে। সকলেই পরিষেবা নিয়ে সমস্যা তৈরি হয়নি।"
দলের জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, "পুরসভার বোর্ড মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছিল, তার বিরুদ্ধে দলীয় কাউন্সিলারদের একাংশ গোলমাল করেছে। রেজোলিউশন খাতা ছিনিয়ে নেওয়ার মতো ঘটনার কথা শুনলাম। তারই ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখন সঠিক কী ঘটনা ঘটেছে, আমরা খতিয়ে দেখব।"
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের