নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ভেজাল চাল নিয়ে বিতর্কের পর এবার শিরোনামে প্লাস্টিকের ডিম। ঘটনাটা অবাক করা হলেও এটাই সত্যি। দোকান থেকে কিনে আমার পর নজরে আসতেই পরীক্ষা করা হয়। এরপর আশঙ্কাই সত্যি হল। ভরা দোকানের সামনে সাদা ধবধবে ডিমটি প্রমাণিত হল প্লাস্টিকের। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , মেলাঘরে এক যুবক দোকান থেকে চারটি ডিম কিনে বাড়ি ফেরার সময় একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে গল্প করতে বসেন। হঠাৎই গল্পের মাঝে প্যাকেটের দিকে চোখ গেলে একটি ডিম অদ্ভুত বলে মনে হয়।একটি ডিমের ওপরের কিছুটা অংশ দেখা যায় প্লাস্টিকের মত প্যাঁচানো। এমনকি ভাঙার পর একটি গ্লাসে রাখা হলে সত্যিই দেখা যায় ডিমের দ্বিতীয় অংশের সাদা ভাগটি প্লাস্টিকের। ডিমের কুসুমের অতিরিক্তটাই জলে পরিণত হয়। এমনকি ডিমের কোনো উগ্র গন্ধও পাওয়া যায়নি। চায়ের দোকানের সকলেরই চক্ষু চড়কগাছ হওয়ার মত অবস্থা।

ক্রেতা বলেন , "কেনার সময় দেখিনি। তবে হঠাৎই ডিমের ওপরের প্যাঁচানো অংশটি চোখে পড়ে। এরপর ডিমটা ফাটিয়ে দেখি কোনো গন্ধই নেই। আসলে ডিম ফাটালে সেই উগ্র গন্ধ তিন চারদিন থেকে যায়। এই ডিমের কোনো গন্ধই পাওয়া যায়নি। এখানে দোকানদারের কোনো দোষ নেই। উনি তো ডিস্ট্রিবিউটরের থেকে কিনেছেন। উনি তো আর নিজে ডিম পারেনি। তবে ডিস্ট্রিবিউটর কোথা থেকে পাচ্ছে সেটাই আসল বিষয়।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের