নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - শুক্রবার গোটা দেশজুড়ে পালিত হয়েছে শিক্ষক দিবস। এই বিশেষ দিনে সামনে এল এক মানবিক দৃশ্য , যা পটাশপুরের গর্ব। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন কুমার সাউ শুধুই একজন শিক্ষক নন, তিনি গ্রামের মানুষের কাছে আজ “মানবিক শিক্ষক” নামে পরিচিত। ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর জীবনের মূল লক্ষ্য।

স্থানীয় সূত্রের খবর , রতন কুমার সাউয়ের শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। আলমচক বেলদা গ্রামের এক কৃষক পরিবারে তাঁর জন্ম। সংসারে অভাব অনটন থাকলেও বাবা কোনোভাবে ছেলেকে পড়াশোনার সুযোগ করে দেন। উচ্চমাধ্যমিক পাস করে বেলদা কলেজ থেকে ইতিহাসে স্নাতক , পরবর্তীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন তিনি। এরপর ২০১০ সালে বি.এড ডিগ্রি অর্জন করে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন ঝাড়গ্রামের কয়মা প্রাথমিক বিদ্যালয়ে। পরে বদলি হয়ে আসেন পটাশপুরের বামন বসান প্রাথমিক বিদ্যালয়ে , আর সেখান থেকেই সমাজসেবার প্রকৃত যাত্রা শুরু।

শিক্ষক হিসেবে তিনি ছাত্রছাত্রীদের কাছে হয়ে উঠেছেন অভিভাবক। প্রয়োজন পড়লে শিশুদের কোলে তুলে নিয়েছেন , আবার কখনো এক পাতে বসে তাদের সঙ্গে মিড ডে মিল খেয়েছেন। তাঁর কাছে ছাত্ররা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থী নয় , বরং নিজের সন্তান। তাই প্রয়োজনীয় ব্যাগ , খাতা , বই , ফল সহ পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন নিজের উদ্যোগে। শুধু তাই নয় , বিদ্যালয়ের বাইরেও এলাকার দরিদ্র মানুষদের জন্য চাল , ডাল , জামাকাপড় বিলিয়ে দিয়েছেন তিনি। নিজের ১৪ বছরের চাকরিজীবনের সমস্ত সঞ্চয় সমাজসেবার কাজে ব্যয় করেছেন নিঃস্বার্থভাবে।

রতন কুমার সাউয়ের এই মানবিকতার মূল প্রেরণা তাঁর মা। ছোটবেলায় বাবার মৃত্যু হলে সংসারের ভার নেন মা। কখনো অন্যের বাড়িতে কাজ করে , কখনো দিন এনে দিন খেয়ে ছেলেকে মানুষ করেছেন তিনি। সেই সংগ্রামী মায়ের স্মৃতিকে অমর করতে রতনবাবু গড়ে তুলেছেন এক স্বেচ্ছাসেবী সংস্থা , যার মাধ্যমে আরও বেশি মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর কথায়,“আমার মা বাবা শিখিয়েছেন অভাব সত্ত্বেও মানুষের পাশে দাঁড়াতে হয়। তাই যতদিন বেঁচে আছি , সমাজসেবার পথেই চলব।”

রতন কুমার সাউ জানান,"শিক্ষাকতায় আসার আগেই বাবা মা কে দেখে শিখেছি নানা সমাজসেবামূলক কাজ করতে। ছোটবেলা থেকেই আমি যেভাবে বড় হয়েছি সেটাকেই মন্ত্র করেছি। আমি মাকে দেখেছি কেউ ঘরে এলে কিভাবে তাদের যত্ন করতেন তিনি। আমার মনে হয় কোনো মানুষ দুঃখে আছে আর সেই পরিবারের জন্য যদি আমি কিছু করতে পারি সেটাই আমার কাছে সৌভাগ্যের বিষয়।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের