নিজস্ব প্রতিনিধি , হুগলী - কালীপুজোর পরের দিন চন্দননগরের বৌবাজার এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। চার মাস পর বিয়ে , দিনক্ষণ একদম পাকা। কিন্তু কর্মস্থলের ঝামেলা এবং মানসিক চাপের মধ্যে পড়ে আত্মঘাতী হলেন চন্দননগরের এক যুবতী। রেখে গেলেন সুইসাইড নোট।
সূত্রের খবর, মানালী ঘোষ চন্দননগর বাগবাজারের জিটি রোড সংলগ্ন একটি জুয়েলারী দোকানে সেলস বিভাগে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তার কর্মস্থলে সমস্যা দেখা দিয়েছিল বলে দাবি পরিবারের। দোকানের বাইরে একাধিকবার মানালীকে কান্নাকাটি করতেও দেখা গেছে। প্রতিদিনের মতন মঙ্গলবার সকালেও সে দোকানে কাজে আসে। অভিযোগ, দোকান কর্তৃপক্ষ তাকে চাকরি ছাড়ার নির্দেশ দেয়। এরপরেই, মানালী তার স্বামী সত্যজিৎকে ফোন করে।
কিছুক্ষণ কথপোকথনের পর চন্দননগর স্ট্যান্ডে বসে তিনি সুইসাইড নোট লিখে মোবাইল ফোন রেখে গঙ্গায় ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত চন্দননগর থানায় খবর দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ গঙ্গায় উদ্ধার অভিযান শুরু করে চন্দননগর থানার পুলিশ। ডুবুরি ও স্পিডবোট ব্যবহার করে শুরু হয় তল্লাশি অভিযান।
পুলিশের সূত্রে জানা যায়, সুসাইড নোটে মানালী তার কর্মস্থলের দোকান কর্তৃপক্ষকে দায়ী করেছেন। ইতিমধ্যেই পুলিশ দোকানের অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একজন কর্মচারীকে আটকও করে পুলিশ।
ঘটনা প্রসঙ্গ, মানালীর ভাসুর শুভজিৎ রায় জানিয়েছেন, 'দোকানে কিছু সমস্যা চলছিল, তবে পুরো বিষয়টি আমরা ঠিক বলতে পারব না। সকালে দোকানে ঝামেলা হয়েছিল ভাইকে ফোন করে ও। জানায় দোকানের কাজটা আর নেই। ওকে চন্দননগর স্ট্যান্ডে বসতে বলে ভাই। কিন্তু যতক্ষণে পৌঁছায় ততক্ষণে সব শেষ।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের