নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এলাকায়। অভিযোগ, চাহিদা মতো টাকা না দেওয়ায় অজ্ঞাত দুষ্কৃতীরা এক ব্যক্তির চাষের জমিতে ভাঙচুর চালায়। জমির সীমানায় লাগানো গাছ ও একাধিক পিলার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, বিগত কয়েক মাস আগে ওই ব্যক্তি প্রায় পাঁচ শতক চাষযোগ্য জমি কিনেছিলেন। জমিটি কিনে তিনি নিজে হাতে গাছ লাগিয়ে চারদিক ঘিরে দেন। কিন্তু সোমবার সকালে তিনি দেখেন, রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁর জমির চারপাশের সমস্ত পিলার ভেঙে দিয়েছে এবং লাগানো গাছগুলিও নষ্ট করে দিয়েছে।

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের দাবি, এই ধরনের নোংরা কাজে ক্লাবের কেউ জড়িত নয়। কেউ ব্যক্তিগত স্বার্থে এমন কাজ করে থাকলে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয়, এমনটাই তাঁদের বক্তব্য।

ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় অশান্তি চলছে। প্রশাসনের কাছে তাঁরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

জমির মালিক সুবল বিশ্বাসের অভিযোগ, জমি কেনার সময় স্থানীয় একটি ক্লাবের কিছু সদস্য তাঁর কাছে টাকা দাবি করেছিল। কিন্তু তিনি তাঁদের সেই দাবি পূরণ করতে রাজি না হওয়ায়, প্রতিশোধমূলকভাবেই এই ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁর অনুমান।

অন্যদিকে, ক্লাবের সম্পাদক তরুণ মজুমদার জানান, “ এই ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। ক্লাবের সদস্যরা কোনদিনই এমন কাজ সমর্থন করিনা। আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাদের ক্লাবকে কালিমালিপ্ত করতে চাইছে। জমির মালিককে ভুল পথে চালিত করা হচ্ছে। কিছুদিন আগেও আমাদের অজান্তে ক্লাবঘরে আগুন লাগানো হয়। তাই যেটা অভিযোগ উঠছে, সেটা সত্য নয়।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের