নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - পাকিস্তানের সাথে যোগের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার ১ যুবক। রাজ্য পুলিশের এসটিএফ, কর্ণাটক পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া থানার যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ায়। গ্রেফতারের পর বাদুড়িয়ায় তার বাড়িতেও তল্লাশি চালায় রাজ্য পুলিশের এসটিএফ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আশরাফুল মালিক(২৫) ২০২৫ সাল থেকে বেঙ্গালুরুর জিগানি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় টাটা অ্যাডভান্স লিমিটেডে নিরাপত্তারক্ষীর কাজ করত। সেখানে কর্মরত অবস্থাতেই সে টিটিপির সঙ্গে যুক্ত হয় বলে অভিযোগ। বেঙ্গালুরুতে থেকেই অনলাইনের মাধ্যমে ওই জঙ্গি সংগঠনের বিভিন্ন কার্যকলাপে সে যুক্ত ছিল বলে দাবি। বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান সীমান্তে চলা বিভিন্ন সংঘাত, আফগান নাগরিকদের উপর হামলা সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে তার অনলাইন যোগাযোগ ছিল বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। এমনকী, আফগানিস্তানের ভিসার জন্যও আশরাফুল আবেদন করেছিল বলে তদন্তে উঠে এসেছে। কর্ণাটক পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে। রাজ্য পুলিশের এসটিএফের সহযোগিতায় বাদুড়িয়ার নোয়াপাড়ায় তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
পুলিশ কর্তৃপক্ষ জানান, 'তল্লাশিতে কী কী তথ্য বা নথি পাওয়া গেছে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ধৃতের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ এই যোগসূত্রের নেটওয়ার্কে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।'
ব্রিটিশদের তকমা মুছে ফেলার দাবি শান্তনু ঠাকুরের
দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে পর্যটকবাহী গাড়ি, আহত ৩
হাঁটুজল পেরিয়ে নয়, নৌকায় চেপে জাতীয় পতাকার সামনে দেশাত্মবোধের নজির
গাছ কাটার সময় আচমকাই বিস্ফোরণ হয়
স্বাধীনতা দিবসের দিন সৌজন্যের বার্তা
পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা পরিষদের
নেতাজির প্রতিকৃতি একে তাক লাগাল দশম শ্রেণির ছাত্রী
মমতার প্রতি শ্রদ্ধা রেখেই দলবদল
পুলিশের অভিযানে ধৃত শুভ দে সরকার ও তারাশঙ্কর চক্রবর্তী
প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
গড়বেতায় ঘটনায় শোকের ছায়া, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ
রেলমন্ত্রীর কাছে দুই নতুন রুটের ট্রেন নিয়ে একাধিক দাবি
গান্ধীঘাটে রাজ্যপালের হাতে নতুন বার্তা
স্বাধীনতার দিনে গোসাবায় যাওয়ার পথে প্রকৃতির বাধা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের