নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জলমগ্ন শহরে ব্যাহত জনজীবন। জলাবদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। আর এই নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। আর এবার প্রাকৃতিক দুর্যোগ ও প্রশাসনের alleged অব্যবস্থায় জনস্বার্থ মামলা দায়ের করলেন আইএসএফ প্রধান ও ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
সূত্রের খবর, জলাবদ্ধ অবস্থায় মৃত্যুর জন্য শুরু থেকে রাজ্য সরকার CESC কে দায় করে এসেছে। অপরদিকে, রাজ্য সরকার ও মেয়রকে দুষছে বিরোধী শিবির। এরই মধ্যে প্রশাসনের অজ্ঞাতার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। তার মতে, ' মুখ্যমন্ত্রী কারোর উপর দায় চাপিয়েই যাচ্ছেন। কেউ চাকরির জন্য প্রতিবাদ করলে তাদের গ্রেফতার করা হচ্ছে। এতো বড় একটা ঘটনা ঘটে গেল পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কোনো FIR দায়ের করা হয়েছে। শুধু এক অপরকে দায় ঠেলা ঠেলি করে যাচ্ছে।'
মুখ্যমন্ত্রীকে নিশানা করে নওশাদ সিদ্দিকী বলেন, 'ব্যানার্জী আর গোয়েঙ্কার মধ্যে শুধু একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। এতো বড় একটা ঘটনা ঘটল সেখানে তার সমাধানের কথা কেউ ভাবছে না। জলের মধ্যে নাগরিক জীবন বিপর্যস্ত হয়েছে। সাধারণ মানুষকে জলের মধ্যেও অফিসে যেতে হচ্ছে। নাগরিক জীবনের কোনো নিরাপত্তা নেই।'
একইসঙ্গে, মেয়রকে নিশানা করে নওশাদ বলেন, ' মেয়র খালি মুখেই বড় বড় কথা বলতে পারে। শহরের সমস্ত জল নিকাশি ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। শহরের জল গুলো কোথায় গিয়ে পড়বে। সমস্ত ওয়েট ল্যান্ডকে শেষ করে দিয়েছে। ২০১১ থেকে ২৫ পর্যন্ত শহরের যে সমস্ত জলাভূমি আছে সেগুলোকে সব বড় বড় বাড়ি বানিয়ে শেষ করে দিয়েছে।'
শুধু তাই নয়, মেয়রকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আইএসএফ প্রধান। তিনি বলেন, 'মেয়র সাহেব আসুক আমাদের সামনে কোনো রাজনৈতিক দলের হয়ে না, নাগরিক সমাজের হয়ে ওনার সামনে বসবো। ওনার কাছে কোনো উত্তর নেই। শুধু মাত্র কিছু মিডিয়ার কাছে বড় বড় কথা বলতে পারে।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের