নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বউ বাপের বাড়ি চলে যাওয়ায় শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসলেন স্বামী। দীর্ঘ ৮,৯ মাস আলাদা থাকার পর স্ত্রী, ছেলে ও মেয়েকে ফেরত চেয়ে শ্বশুরবাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিনব ধর্ণায় বসলেন বেচারাম। তার এই ধর্ণা দেখে ভিড় করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে বসিরহাটের বেচারাম মন্ডলের সঙ্গে বারাসাতের টিনামনি মন্ডলের বিয়ে হয়। তবে বাপের বাড়ি যাওয়া নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। অবশেষে বেচারাম বাবুর স্ত্রী ছেলে ও মেয়ে সহ বাপের বাড়ি চলে যায়। পরিবারের লোকেদের ফেরত পেতে বুধবার শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্ণায় বসলেন জামাই। বেচারাম এলাকার পৌর প্রতিনিধির কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলতে গেলে জুটেছে হুমকি। এরপরই বাধ্য হয়ে রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে আমার বউ ফেরত চাই বলে ধর্ণায় বসে বেচারাম।

বেচারাম মন্ডল জানিয়েছেন, "বিয়ের পর স্ত্রী প্রত্যেক মাসে প্রায় ১৫ দিন বাপের বাড়ি থাকত। আনতে গেলে অকথ্য ভাষায় কথা বলতো, হুমকি দিত। এলাকার পৌর প্রতিনিধির সাথে কথা বলেও কোনো কাজ হয়নি। মাঝে স্ত্রী অসুস্থ হওয়ায় ৫৩ হাজার টাকাও দিয়েছি। তারপরও আমি শ্বশুরবাড়ি এলে আমায় মারধর করা হতো। আমার সন্তানদের সাথেও আমাকে কথা বলতে দেওয়া হয়নি। তাই আমি বাধ্য হয়ে আজ ধর্ণায় বসেছি।"

টিনামনি মন্ডল জানিয়েছেন, "২০০৯ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাপের বাড়ি আসা নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত। দিনে দিনে অশান্তি আরও বাড়তে থাকে। আমার গায়ে অনেকবার হাতও তুলেছে, মদ খেয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেছে। আমি আর একসাথে থাকতে চাই না। আমরা থানায় গিয়ে ইতিমধ্যে লিখিত অভিযোগ করে এসেছি।"

টিনামনি মন্ডলের ভাই পলাশ সাহা জানিয়েছেন, "দিদির বিয়ের ১,২ বছর পর থেকেই অশান্তি শুরু হয়েছে। অনেকবার বাড়ি থেকে পালিয়েও এসেছে। থানায় জেনারেল ডায়েরি করেছি আমরা। মঙ্গলবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয়। জামাইবাবু ফোন করে বলে দিদিকে বোঝানোর জন্য। তারপর বুধবার সকালে দিদি চলে আসে। আমরা এখন মেয়েকে বাড়ি পাঠাতে চাই না।"
৩ ঘণ্টা লিফটে আটকে আতঙ্কিত যাত্রীরা, রেলের নিরাপত্তা ব্যবস্থায় উঠল প্রশ্ন
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের