নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃত চিকিৎসকের নাম শুভজিৎ আচার্য। পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি। আচমকা মৃত্যুর ঘটনায় চিকিৎসক মহল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া ও প্রশ্নের ঝড়।

সূত্রের খবর, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন ওই চিকিৎসক। রবিবার রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করায় শুভজিৎবাবুকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি হার্ট রেট নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত কয়েকটি ওষুধ সেবন করতেন। প্রাথমিকভাবে অনুমান, সেই ওষুধের অধিক মাত্রা সেবনের ফলেই শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়ে মৃত্যু হয়েছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। পরিবারের তরফ থেকে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে - এই দাবিকে মানতে নারাজ আত্মীয়স্বজনেরা। তাদের বক্তব্য, শুভজিৎবাবু মানসিকভাবে একদমই স্বাভাবিক ছিলেন, আত্মহত্যা বা ওষুধের অতিরিক্ত মাত্রা নেওয়ার প্রশ্নই ওঠে না। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। মৃত চিকিৎসকের দেহ ইতিমধ্যেই বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
চিকিৎসক সমাজে এক জনপ্রিয় ও স্নেহভাজন মুখ ছিলেন শুভজিৎ আচার্য। তাঁর আকস্মিক মৃত্যু সহকর্মীদেরও হতবাক করে দিয়েছে। হাসপাতাল প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের