নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিকে বেআইনি নিয়োগের অভিযোগে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল, এই বহুল চর্চিত মামলার রায় ঘোষণা হবে বুধবার। টানা ছমাস শুনানি শেষে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ কী সিদ্ধান্ত দেয়, তা ঘিরে উত্তেজনা তুঙ্গে রাজ্যজুড়ে। শিক্ষকের ভবিষ্যৎ, লক্ষাধিক পরিবারের উদ্বেগ নির্ভর করছে এই রায়ের ওপর।
২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রায় এক লক্ষ ২৫ হাজার প্রার্থীর মধ্যে থেকে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দেয় ৪২,৯৪৯ জনকে। অভিযোগ, এই বিশাল নিয়োগ তালিকার মধ্যে প্রায় ৩২ হাজার প্রার্থী ছিলেন ‘অপ্রশিক্ষিত’। শুধু তাই নয়, সঠিক নিয়মে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট না করেই নিয়োগ হওয়া-সহ একাধিক অনিয়মের অভিযোগ ওঠে।
এই অভিযোগের ভিত্তিতেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করতে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন প্যানেল তৈরি করে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। পাশাপাশি, যাদের চাকরি বাতিল হচ্ছে, তাদেরও নতুন করে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন তিনি।
এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ও কর্মরত শিক্ষকরা। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ওই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেন। তবে চাকরি বজায় রেখেই নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেন এবং তিন মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমাও নির্ধারণ করেন।
মামলা পরে সুপ্রিম কোর্ট হয়ে ফের হাই কোর্টে ফিরে আসে। গত ২৮ এপ্রিল থেকে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুরু হয় নতুন শুনানি। ছমাস ধরে ধারাবাহিকভাবে সেই শুনানি চলে। ১২ নভেম্বর রায়দান স্থগিত রাখা হলেও বুধবার সেই বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করবে আদালত।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের