নিজস্ব প্রতিনিধি, কলকাতা - হাওয়া অফিসের পূর্বাভাস পুরো মিলে গেল। সোমবার গভীর রাত থেকে বৃষ্টি শুরু হয় কলকাতা সহ একধিক জেলায়। বসন্তের আমেজ যেন বদলে গেল মুহূর্তের মধ্যে। আগামী কয়েক দিন কলকাতা সহ ৯ জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের ৪ জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার রাত ৩টে থেকে সকাল ৭টা পর্যন্ত মোট ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। আলিপুরে হয়েছে ৬ মিলিমিটার বৃষ্টি। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা সোমবারের তুলনায় মঙ্গলবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে।
হালকা বৃষ্টির সঙ্গে মাঝারি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। বাকি দিনগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী এক সপ্তাহে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না উত্তরবঙ্গে।
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের