নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ - বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ২৬ টির বেশি নাশকতার ‘মাস্টারমাইন্ড’ মাও নেতা মাদভি হিদমা। পাশাপাশি আরও ৫ মাও নেতার মৃত্যু হয়েছে। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পথে আরও একধাপ এগোল ভারত।
অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিজি হরিশ কুমার গুপ্তা জানিয়েছেন, তাঁদের কাছে গোপন সূত্রে মাওবাদী ডেরার খবর এসেছিল। খবর পাওয়া মাত্রই এদিন সকালে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমানায় জঙ্গল এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। অভিযানে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। তাতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে শীর্ষ মাওবাদী মাদভি হিদমা সহ ৬ জন মাওবাদীর।
১৯৮১ সালে মধ্যপ্রদেশের সুকমার বাসিন্দা মাদভি হিদমা। প্রথমদিকে পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন। পাশাপাশি সিপিআই মাওবাদীদের সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় সহ একাধিক রাজ্যে নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের ওপর একাধিক নাশকতার মাস্টারমাইন্ড ছিলেন মাদভি হিদমা। তাঁর স্ত্রীও একজন মাওবাদী ছিলেন। তবে আগেই নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় তাঁর।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের