নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাত পোহালেই নতুন বছর। শীত জাকিয়ে বসেছে। শীতকালীন যেকোনো পার্টি না পিকনিকে কেক থাকবেই। কেকের ফ্লেভারের কমতি নেই। নানারকম ফ্লেভারের কেক বানানো যায়। যার মধ্যে অন্যতম আমন্ড কেক। শীতকালীন চা বা কফির সঙ্গে সকালে বা বিকেলে দারুণ লাগে এই কেক। ডিম দিয়ে , ডিম ছাড়া দু’ভাবেই বানানো যেতে পারে এই কেক। তবে এই কেকের বিশেষত্ব হল এতে ভিজে ভাব থাকবে না। এই কেক অত্যন্ত হালকা এবং স্পঞ্জের মতো হয় বলেই এর নাম ড্রাই কেক।
উপকরণ -
১.৫ কাপ ময়দা
১/২ কাপ গুঁড়ো করা কাঠবাদাম বা আমন্ড ফ্লাওয়ার
১.৫ চা চামচ বেকিং পাউডার
৩/৪ চা চামচ বেকিং সোডা
১ চিমটি নুন
৩/৪ কাপ কনডেন্সড মিল্ক
১/২ কাপ ফেটিয়ে নেওয়া টক দই
১/২ কাপ গলানো মাখন বা সাদা তেল
১/২ কাপ দুধ
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
একটি লেবুর খোসার সবুজ অংশ কোরানো
২ টেবিল চামচ কাঠবাদাম কুচি বা ফ্লেক্স
প্রণালী -
প্রথমে অভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে নিন। একটি কেক মোল্ড বা কেক বানানোর টিনের পাত্রে সামান্য তেল মাখিয়ে উপরে অল্প ময়দা ছিটিয়ে বা বাটার পেপার দিয়ে তৈরি রাখুন। একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও নুন একসাথে চেলে নিন। এরপর এতে আমন্ড ফ্লাওয়ার মিশিয়ে দিন। অন্য একটি পাত্রে কনডেন্সড মিল্ক, টক দই, মাখন, লেবুর খোসা কোরানো ও ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে মেশান। মাথায় রাখবেন যাতে দলা পাকিয়ে না থাকে।
এবার শুকনো মিশ্রণটি অল্প অল্প করে তরল মিশ্রণের সঙ্গে মেশাতে থাকুন। যদি মিশ্রণটি খুব ঘন মনে হয়, তবে ধীরে ধীরে দুধ মেশান যতক্ষণ না একটি মসৃণ ব্যাটার তৈরি হয়। খেয়াল রাখবেন যেন খুব বেশি ফেটানো না হয়। এবার কেক বানানোর পাত্রে ব্যাটারটি ঢেলে দিন। উপরে কাঠবাদাম কুচি ছড়িয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন। সময় হয়ে এলে একটি টুথপিক কেকের মাঝখানে ঢুকিয়ে দেখুন। যদি সেটি পরিষ্কার বেরিয়ে আসে তবে বুঝবেন কেক তৈরি।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের