68a928878e41c_IMG-20250823-WA0002
আগস্ট ২৩, ২০২৫ সকাল ০৮:০৪ IST

বর্ষা পেরোলেও কাটছে না ইলিশ প্রেম , ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের ননীবাহার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্ষা আসলেই যেন ইলিশের গন্ধ বেশি নাকে আসে। বাঙালিদের কাছে ইলিশ শুধু মাছ নয় , আবেগ। কোথায় আছে মাছের রাজা নাকি ইলিশ। শুধু যে বর্ষায় ইলিশের প্রেম তা একেবারে নয় , আসলে এই সময় ইলিশের গুনগত মান অনেক বেশি থাকে। তবে সারাবছর অনেক অনুষ্ঠানেই ইলিশ ব্যবহার করা হয়। অনেক অনুষ্ঠানেই মাংস থাকে না , সেখানে মাছ হিসেবে একটি পদে ইলিশ রাখা হয়। তবে ইলিশের সঙ্গে গরম ভাত চাই চাই। নাহলে যে মজাই নেই।

অনেক তো ইলিশের চেনা রেসিপি হল। ইলিশ ভাঁপা, সর্ষে ইলিশ , ইলিশের বেগুন দিয়ে ঝাল , ইলিশের পাতুরি। এবার শিখে নিন ইলিশের আরও একটি অন্যরকম পদ। চেনা ইলিশের অচেনা স্বাদ নিতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের ননীবাহার।

আসুন জেনে নি কিভাবে এই রেসিপি বানাবেন -

উপকরণ - 
রিং করে কাটা ৮ পিস ইলিশ মাছ। 
২০০ মিলি লিটার দুধ, ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ২০ গ্রাম মাখন , আধ কাপ ফ্রেশ ক্রিম , ৫-৬ টি চেরা কাঁচালঙ্কা , স্বাদ মত নুন

রন্ধন প্রণালী -

প্রথমে একটি পাত্রে মাছগুলি নিয়ে তাতে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিন। এবার একটি কানা উঁচু ননস্টিক কড়াইতে মাখন গরম করে তাতে কাঁচালঙ্কা ফোড়ন দিন। এ বার ধীরে ধীরে মাছের টুকরোগুলি কড়াইতে ছেড়ে দিন। মনে রাখবেন অল্প আঁচে মাছগুলি হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে এলে মিনিট পাঁচেক পর কড়াইয়ে দুধ ঢেলে দিন। কিছুক্ষণ পর ফ্রেশ ক্রিম, নুন আর গোলমরিচ মিশিয়ে নিন। এবার খানিকটা আঁচ বাড়িয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন। পাঁচ মিনিট পরেই ঢাকনা খুলে যে গন্ধটা পাবেন তাতে খিদে বেড়ে চারগুণ হয়ে যাবে। যেমন দেখতে তেমনি তার গন্ধম। ব্যাস তৈরি হয়ে যাবে ইলিশের ননীবাহার।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের