নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রবল বৃষ্টিতে রাস্তায় তৈরি হলো বিশাল গর্ত। এই ঘটনায় সরব হলেন সমাজবাদী পার্টির নেতা নীতিন কোহলি। অভিনব প্রতিবাদ জানিয়ে মই নিয়ে ওই গর্তে নেমে পড়েন তিনি। সমাজমাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে দেশ জুড়ে।
ঘটনাটি আগ্রার কমলানগরের কর্মযোগী কলোনির। জানা গেছে, শুক্রবার একটানা বৃষ্টির পর আচমকাই রাস্তার মাঝখানে ধস নামে। তৈরি হয় গভীর গহ্বর। সেই দৃশ্য দেখে সেখানে পৌঁছে যান নীতিন। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, ২ জন ব্যক্তি মই ধরে রয়েছেন। আর সেই মই বেয়ে গর্তের ভিতরে নামছেন তিনি।গর্তের মধ্যে দাঁড়িয়ে সরকারের রাস্তা নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন নীতিন।
তাঁর দাবি, উন্নয়নের এমন ছবি আগে দেখা যায়নি। রাস্তা তৈরি হলেই গর্ত তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি আগরাকে 'তাজ সিটি'-র বদলে ব্যঙ্গ করে 'গড্ডা নগরী' বলেও মন্তব্য করেন। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। অনেকের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই সামান্য বৃষ্টিতে রাস্তার এমন অবস্থা হয়েছে।
তাঁরা প্রশ্ন তুলেছেন, সাধারণ বৃষ্টিতেই যদি রাস্তা ভেঙে যায়, তাহলে নির্মাণের মান কোথায় দাঁড়ায়। তবে আচমকা ধস নামলেও কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। কেউ আহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মানুষ। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। রাস্তার এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।
উল্লেখ্য, একই ধরনের সমস্যার মুখে পড়েছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়েও। উদ্বোধনের মাত্র ৩ সপ্তাহের মধ্যেই সেখানে একাধিকবার ধসের ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই ৫ বার রাস্তার ক্ষতি হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। একটি সরু অংশ দিয়ে চলছে গাড়ি। মেরামতির আগে ক্ষতিগ্রস্ত অংশের নিচের মাটি শুকানোর কাজ চলছে। সেই কারণেই সেখানে শক্তিশালী স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা হচ্ছে।
এনএইচএআই আধিকারিকদের প্রাথমিক দাবি, টানা বৃষ্টির কারণে রাস্তার নিচের স্তরে জল ঢুকে যায়। এর ফলে মাটি দুর্বল হয়ে রাস্তার অংশ বসে যায়। তবে এত কম সময়ের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় যোগী সরকারকে নিশানা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সমাজমাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তার ভিডিয়ো পোস্ট করে তিনি কটাক্ষ করেন। তাঁর দাবি, বিজেপি সরকারের উন্নয়নের ছবি এখন ফ্যানের হাওয়ায় রাস্তা শুকোনোর পর্যায়ে পৌঁছেছে।
অখিলেশ আরও প্রশ্ন তোলেন, উদ্বোধনের কয়েক সপ্তাহের মধ্যেই যদি রাস্তার এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদে যাতায়াত করবেন। তাঁর অভিযোগ, রাজ্যের একাধিক নির্মাণ প্রকল্পের মান নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন। যান চলাচল স্বাভাবিক করা এবং রাস্তার স্থায়িত্ব ফেরানোই এখন প্রধান লক্ষ্য। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের