নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এখনও অবধি তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স। ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির জেরে ম্যাচটি পণ্ড হয়ে যাওয়ায় ১ টি পয়েন্ট ঢুকেছে কলকাতার ঝুলিতে। বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। তবুও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। এরপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমত কটাক্ষ করা হল অভিজ্ঞ ভারতীয় ব্যাটারকে।
কলকাতার রান তখন ৩.৪ ওভারে ২৫ রান। সাজঘরে ফিরেছেন ফিন অ্যালেন , ক্যামেরন গ্রিন। তবে গত দু'বছর ধরেই ছন্দে রয়েছেন রাহানে। ব্যাটিংয়ে ভালই রান পাচ্ছেন। স্ট্রাইক রেট উন্নত হচ্ছে। তবে গতকাল রাহানের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্ত নিয়ে রাহানের বিরোধিতা করেছেন অশ্বিন।
ম্যাচ শুরু হতেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে অশ্বিন লেখেন , "যখন জানো ম্যাচ বৃষ্টির কারণে প্রভাবিত হতে পারে এবং বোলিং আক্রমণও অনভিজ্ঞ, তখন আগে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত। সত্যিই অবাক করে দেওয়ার মতো বিষয়।"
কেকেআরের প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীও বিস্ময় লুকোতে না পেরে তিনি বলেন, "ওভারকাস্ট কন্ডিশনে টস জিতে ব্যাট নেওয়া দেখে সত্যিই অবাক হয়েছি। শুরুতেই সুইং দেখা গেল, দুটো ক্যাচ আউট। একেবারে হতচকিত করে দেওয়ার মতো সিদ্ধান্ত।"
উল্লেখ্য , টস জিতে রাহানে বলেছিলেন , "পিচ শুকনো আছে। তাই প্রথমে ব্যাট করে রান চাপিয়ে রান তুলতে চাই। বড় ম্যাচে জিতলেই দলের ছন্দ ফিরে আসবে।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের