68b70dea89f81_WhatsApp Image 2025-09-02 at 9.01.46 PM
সেপ্টেম্বর ০২, ২০২৫ রাত ০৯:০২ IST

বৃষ্টির সন্ধ্যায় ভাজাভুজি খেতে মন চাইছে , চটজলদি বানিয়ে ফেলুন চিংড়ির ফুলুরি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃষ্টি হলে যেমন খিচুড়ি ইলিশ বাঙালিদের প্রিয়, আবার ঠিক তেমনই সন্ধেবেলা ভাজাভুজি হলে মন্ড হয়না। বাজার থেকে সেই আলুর চপ , পেয়াজি এসব না খেয়ে বৃষ্টির দিনে সকাল বেলা বাজার গিয়ে কিনে আনুন চিংড়ি। মাংসের চপ কাটলেট , ফিস ফ্রাই তো থাকেই, তবে এবার বানিয়ে ফেলুন চিংড়ির ফুলুরি। গরম গরম মুখে দিলেই বৃষ্টির সন্ধ্যেটা পুরো জমে যাবে।

আসুন জেনে নি কিভাবে বানাবেন এই চিংড়ির ফুলুরি -

৩০০ গ্রাম চিংড়ি মাছ
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
আধ চা চামচ কালোজিরে
২ কাপ বেসন
১ চা চামচ বেকিং সোডা
২ চা চামচ কাঁচালঙ্কা কুচি
পরিমাণ মতো সাদা তেল
পরিমাণ মত লবণ

রন্ধন প্রণালী -

প্রথমে খোসা ছাড়ানো চিংড়িমাছগুলি ধুয়ে নিন। এবার নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলি লাল করে ভেজে নিন। এবার মাছগুলি ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিন। দেখবেন মাছের ঝুরো তৈরি হয়েছে।

এবার একটি পাত্রে বেসন নিয়ে তার সঙ্গে নুন, মিহি করে কাটা লঙ্কা কুচি, কালোজিরে, বেকিং সোডা আর চিংড়ির ঝুরো খুব ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণে সামান্য গরম তেল দিতে পারেন। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিন। বেসন আর চিংড়ির মিশ্রণ থেকে ছোট ছোট ফুলুরি তুলে ডুবো তেলে লালচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন চিংড়ির ফুলুরি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের