নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে পয়েন্ট এল কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে। তবে এইভাবে আশা করেনি কলকাতা নাইট রাইডার্স। ঝড়-বৃষ্টির আশঙ্কা ছিল আগেই। এবার সেই বৃষ্টির জেরেই ভেস্তে গেল কলকাতা বনাম পঞ্জাব ম্যাচ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ৫ ওভারেও শুরু করা গেল না ম্যাচ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং শুরুও করে দিয়েছিল কলকাতা। তবে হঠাৎই বৃষ্টি শুরু হয়। ম্যাচ বন্ধ হওয়ার সময় কলকাতার স্কোর ছিল ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫ রান। ফের নিরাশ করলেন ক্যামেরন গ্রিন। এখনও অবধি ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ অজি তারকা। এখনও অবধি জয়ের মুখ দেখতে পেলেন না অজিঙ্ক রাহানেরা। তবে অবশেষে পয়েন্ট পেলেন।

আম্পায়ারেরা মাঠ পরিদর্শনের পর দুই অধিনায়ক রাহানে ও শ্রেয়সের সঙ্গে আলোচনা করে ম্যাচ বাতিল ঘোষণা করেন। আউটফিল্ড ভিজে থাকায় রাত ১১.১৪-র মধ্যে খেলা শুরু করা সম্ভব হয়নি। পাঁচ ওভারে ম্যাচ শুরু হওয়ার শেষ সময় ছিল ১১:১৪। নিয়মানুযায়ী ১ পয়েন্ট করে পেল দুই দল।

রাত পৌনে এগারোটা নাগাদ বৃষ্টি থামায় মাঠে নেমে তদারকি করেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও কিউরেটর সুজন মুখোপাধ্যায়। বৃষ্টির জেরে মন ভেঙে যায় কলকাতাবাসীর। তবে এর মাঝেও তাদের উৎসাহ যোগান শাহরুখ খান। ম্যাচ স্থগিত থাকার সময় মাঝেমধ্যেই স্ক্রিনে ভেসে উঠছিল তার মুখ। ম্যাচ স্থগিত থাকায় ভীষণই হতাশ দেখাচ্ছিল শাহরুখ খানকে। শেষমেষ সকলকে গুড নাইট জানিয়ে ইডেন থেকে বিদায় নিলেন বলিউড বাদশা।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের