69077711cdd8e_IMG-20251102-WA0283
নভেম্বর ০২, ২০২৫ রাত ০৮:৫৩ IST

বৃষ্টির দিনে আলু দিয়ে হয়ে যাক ভিন্ন স্বাদের দুইরকম জলখাবার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃষ্টির দিনে মুখরোচক খেতে কার না ভাল লাগে। আর বাঙালি বাড়িতে মাছ মাংস কিছু থাক না থাক আলু থাকবেই। আলুই সব সমস্যার সমাধান। তাই বাড়িতে থাকা আলু দিয়ে বৃষ্টির দিনে বানাতে পারেন একাধিক জলখাবার। এরই মধ্যে দুইরকম নিচে দেওয়া হল।

আলুর কাটলেট -

সেদ্ধ আলুর সঙ্গে কড়াইশুটি, গাজর, ভুট্টার দানা, ধনেপাতাকুচি, লঙ্কাকুচি, আদা-রসুন বাটা, জিরেগুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরমমশলা, আমচুর এবং এক চিমটে হিং মিশিয়ে পছন্দের কাটলেটের আকার দিন। এরপর কর্ন ফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভেজে নিন।

চিলি পটেটো -

আলু মোটা মোটা টুকরোয় কেটে ভেজে নিন। এরপর ওই তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, গোলমরিচ, সয়াসস, টম্যাটো সস সহ সামান্য কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে একটি ঘন সস তৈরি করুন। তারপরে ভাজা আলুর টুকরো গুলো ওর মধ্যে দিয়ে টস করে নিন। উপরে স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করুন। রান্নাটি একটু শুকনো শুকনো হবে। তাই ড্রাই চিলি পটেটো বলাও যায়।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের