নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - উৎসবের মরসুমে যখন সারা বাংলা আনন্দে মেতে উঠেছে , তখন চন্দ্রকোণায় আকাশের মুখ ভার। অতি বৃষ্টি , তার সঙ্গে ডিভিসির জল ছাড়ার ফলে নদী গুলির জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আশঙ্কায় দিন কাটছে নদী তিরবর্তী এলাকার বাসিন্দাদের।
সূত্রের খবর , টানা বৃষ্টি , তার সঙ্গে ডিভিসির জল ছাড়ার ফলে বন্যার আশঙ্কা তীব্র হচ্ছে চন্দ্রকোণায়।ঘাটাল মহকুমার চন্দ্রকোণায় নদীগুলির জলস্তর লাগাতার বাড়ছে। ফুলেফেঁপে উঠেছে শিলাবতী - সহ একাধিক নদী। নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , আগেও একাধিকবার নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঘরবাড়ি সহ ফসলের জমি। এই পরিস্থিতিতে সেচ দফতরের তরফে অস্থায়ীভাবে নদী বাঁধ মেরামতের কাজ শেষ করা হয় ঠিকই , তবে সেই বাঁধে ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। তাদের আশঙ্কা , জলস্তর যেভাবে বাড়ছে তাতে আবারও নদী বাঁধ ভেঙে প্লাবনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে , ঘাটাল অঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে , চন্দ্রকোণায় জল বেড়ে যখন বন্যার পরিস্থিতি তৈরি হয় তখন ঘাটালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকে। কিন্তু চন্দ্রকোণার পরিস্থিতির উন্নতি হলে ঘাটালে পরিস্থিতির অবনতি হয় বলেই অভিজ্ঞতা বলছে।

ঘাটাল মহকুমা প্রশাসন জানিয়েছে , পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তৎপর রয়েছে প্রশাসন। নদী তীরবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। এমনকি প্রয়োজনে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে ত্রাণ সহ উদ্ধারকারী দল।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''আমাদের প্রতি বছরই আতঙ্কে থাকতে হয় বর্ষার সময়। নদী বাঁধ রয়েছে তবে তা কতটা বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে পারবে সেটা নিয়ে আমরা নিশ্চিত নই। বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের