নিজস্ব প্রতিনিধি , হুগলী - জীবনের শেষ প্রান্তে এসেও আনন্দের খোঁজ। এই অনুভূতি নিয়েই বৃদ্ধাশ্রমের মায়েরা মেতে ওঠেন দুর্গাপুজোর আনন্দে। পুজোর প্রস্তুতি শুরু হয় বহুদিন আগে, আর শেষ মুহূর্ত পর্যন্ত চলে ব্যস্ততা। প্রতিমা আনা, মণ্ডপ সাজানো, নৈবেদ্য তৈরিসহ সব কাজই সম্পূর্ণ হয় বৃদ্ধাশ্রমের সদস্যদের উদ্যোগে।
সূত্রের খবর , প্রতিবছর নির্দিষ্ট নিয়ম মেনে অনুষ্ঠিত হয় এই পুজো। শুক্রবার বিকেলে রায়পাড়া বৃদ্ধাশ্রমের সদস্যরা কুমোর বাড়ি থেকে প্রতিমা নিয়ে আসেন। পিকআপ ভ্যানে করে আনায় প্রতিটি ধাপেই থাকে তাদের সক্রিয় অংশগ্রহণ। কমিটিতে প্রায় ৬০ জন সক্রিয় সদস্য রয়েছেন, যারা পুজোর সকল কাজের দায়িত্ব নিজ হাতে সামলান।

এই বছর পুজোর উদ্বোধন করেন মিতালি রায়। কর্ণধার তাপস সরকার জানান, “সারা বছর এই সময়টার জন্য আমরা অপেক্ষায় থাকি। দেবীর নাকের নথ, পায়ের নুপুর সবই আমাদের জন্য আনন্দের উৎস।” সন্ধিপূজায় অতিথি প্রশান্ত দত্ত ও শ্রীমতি বর্ণালী সরকার জানান, তামার বড় থালায় দেওয়া হয় নৈবেদ্য, যেখানে থাকে আতপ চাল, গোটা ফল, নারকেল নাড়ু ও নানান মিষ্টান্ন। গ্রামবাসীরাও আনন্দের সঙ্গে অংশ নেন বৃদ্ধাশ্রমের পুজোতে।
পুজোর এই কয়েকদিনই বৃদ্ধাশ্রমের মায়েদের জীবনে এনে দেয় ছোট ছোট আনন্দের মুহূর্ত, যা তাদের মানসিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। “স্বল্প জীবনে আনন্দ পাওয়াই আমাদের কামনা,” জানান বৃদ্ধাশ্রমের এক সদস্য।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের