নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ – ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। এর ঠিক ৩৩ বছর পর ঠিক একই তারিখে বেলডাঙায় রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন ৪০ জন বিশেষ অতিথি। ব্যবস্থাপনা ছিল এলাহী ব্যাপার।
মুর্শিদাবাদের বেলডাঙায় মরাদিঘি এলাকায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছিল সেখানে। শোনা যাচ্ছে, সাতটি ক্যাটারিং সংস্থা মিলে প্রস্তুত করছে ৪০ হাজার শাহী বিরিয়ানির প্যাকেট অতিথিদের জন্য। স্থানীয় বাসিন্দাদের জন্য আরও ২০ হাজার প্যাকেট, সব মিলিয়ে খাবারের খরচ ছাড়াচ্ছে ৩০ লক্ষ টাকা। গোটা ভেন্যুর বাজেট পৌঁছতে পারে ৭০ লক্ষ টাকায়।
তৈরি করা হয়েছে ১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ, যার সামনে বসার ব্যবস্থা প্রায় ৪০০ বিশেষ অতিথির জন্য। এই মঞ্চ তৈরিতে খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত প্রায় ৩,০০০ স্বেচ্ছাসেবক, তাদের মধ্যে ২,০০০ জন শুক্রবার ভোর থেকেই মাঠে কাজ শুরু করেছেন। তাদের দায়িত্ব, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশপথ সামলানো এবং জাতীয় সড়কের যানজট রোধ।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের