নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বড়দিনে প্রায় ১ হাজার ৫০০ ফোর্সের নজরদারিতে পার্কস্ট্রিট। এছাড়াও শহরের বিভিন্ন গির্জা, বো ব্যারাক, নিউ মার্কেট, শপিং মল, দর্শনীয় স্থানগুলিতে থাকছে বাড়তি নজরদারি। নারী সুরক্ষায় নজরদারিতে থাকছে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী। পার্কস্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় স্কুটি নিয়ে নজরদারি চালাবে কলকাতা পুলিশ। মোতায়েন করা হবে কলকাতা পুলিশের DC, AC ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা।

২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ তারিখ ভোর ৪টে এবং ২৫ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ভিড় যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত পার্কস্ট্রিট সংলগ্ন এলাকা, ময়দান, ধর্মতলা এলাকায় ভারী ও পন্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। প্রয়োজন পড়লে সাময়িকভাবে বন্ধ করা হতে পারে পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি চলাচল।

এছাড়াও ওয়াচ টাওয়ার, ক্যুইক রেসপন্স টিম, অ্যাম্বুলান্স থাকছে পার্ক স্ট্রিটে। সাদা পোশাকেও বিভিন্ন জায়গায় পুলিশ থাকছে ক্রিসমাসে। অ্যালান পার্কের উৎসব সুষ্ঠু ভাবে করতে জোন ধরে সাধারণ মানুষের হেঁটে চলার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ব্যবস্থার মধ্যে থাকছে ড্রোনের সাহায্যে এরিয়াল ভিউতে নজরদারি।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের