নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাস কলকাতায় মর্মান্তিক খুনের ঘটনা। সামান্য জিনিস নিয়ে বচসার জেরে চরম পরিণতি। বন্ধুর হাতেই খুন হতে হল বন্ধুকে। খুনের ঘটনায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , যুবকের নাম তারকনাথ সামন্ত। বর্ধমানের বাসিন্দা। তপসিয়া সাউথ রোডে একটি দোকানে কাজ করতেন তিনি। সেই দোকানের পাশেই অন্য একটি দোকানে কাজ করেন অভিযুক্ত তৌফিক আনসারি। মঙ্গলবার গভীর রাতে দুই যুবকের মধ্যে মোবাইল ফোন নিয়ে বচসা শুরু হয়। এরপরই হাতাহাতি লেগে যায়। তারকনাথকে বেধড়ক মারধর শুরু করে তৌসিফ। এরপর পকেট থেকে ধারালো অস্ত্র বার করে এলোপাথাড়ি কোপানো হয় তাকে। চিৎকার করে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তারকনাথ।
এরপরই স্থানীয় একটি আবাসনের বাসিন্দারা ছুটে এসে তারকনাথকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যেতেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশকে খবর দেওয়া হলে তদন্ত শুরু করে তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে তপসিয়া থানার পুলিশ।অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে অভিযুক্তকে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের