নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ফের ভয়াবহ অগ্নীকান্ডের শিকার দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা - চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনে একটি মালবাহী ট্রেন। শনিবার সকালে ট্রেনটির ১৬ নম্বর ওয়াগনে হঠাৎ আগুন ধরে যায়। তবে দমকল সহ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
সূত্রের খবর , শনিবার সকালে দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা - চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনে একটি মালবাহী ট্রেনের ওয়াগনে আচমকা আগুন লেগে যায়। জানা যায় , একটি কয়লা বোঝাই মালগাড়ি ডাউন লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনটির ১৬ নম্বর ওয়াগনে হঠাৎ আগুন ধরে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেল কর্তৃপক্ষ দ্রুত পুরুলিয়া দমকল বিভাগে যোগাযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে একটি দমকল ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , কয়লার ঘর্ষণের ফলেই আগুন লাগতে পারে।
এই ঘটনার ফলে রেলপথে সাময়িক বিঘ্ন ঘটলেও বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

রেল দফতরের এক আধিকারিক এপ্রসঙ্গে জানান , “পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মালগাড়ির ওয়াগনে কীভাবে আগুন লাগল , তা জানতে প্রযুক্তিগত দিক থেকেও তদন্ত করা হবে। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায়ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের