নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জলঢাকা নদী সংলগ্ন এলাকায়। বিশাল দুর্যোগের কবলে উত্তরবঙ্গ। বন্যার জেরে জলের তলায় একাধিক গ্রাম। এলাকাবাসীরা রীতিমত নাজেহাল। ঘরের অনেক খাবার থেকে শুরু করে কাপড় জামা সবকিছুই নস্ট হয়েছে বন্যার জেরে। বেশকিছু বাড়িতে জল ঢুকে গেছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারকার্য চালায় জেলা প্রশাসন। সেই উদ্ধারকার্যে কোমরবেঁধে নেমেছেন জলপাইগুড়ি জেলা সভাপতি রামমোহন রায়।

আচমকা বন্যায় ভীষণই শোচনীয় অবস্থা জলঢাকায়। সকাল থেকেই ভয়াবহ বন্যা পরিস্থিতি।জীবনের ঝুঁকি নিয়ে, বন্যা প্লাবিত এলাকার বাড়ির ভিতর থেকে মানুষকে উদ্ধার করে, নিরাপদ স্থানে নিয়ে যান জেলা যুব সভাপতি। বন্যা প্লাবিত এলাকায় মানুষের জন্য শুকনো খাবার সহ সমস্ত ত্রাণ শিবিরের আয়োজন করেন।

বন্যা প্লাবিত এলাকা মানুষের অনেকের ঘর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। তবে কোলে করে অনেক বাচ্চাদের পারাপার করালেন। বাইকে করে ত্রাণ পৌঁছে দিলেন। যতদিন না বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন সমস্ত মানুষের পাশে থেকে খাবারের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন যুব সভাপতি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের