নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সম্প্রতি লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করা নিয়ে তীব্র বিতর্কের সম্মুখীন হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আবহেই বাংলায় এসে এবার অনেক বেশি সংযত ও সতর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাহেরপুরে নির্ধারিত সভায় সশরীরে উপস্থিত থাকতে না পারলেও, অডিও বার্তায় বঙ্কিমচন্দ্র ও বন্দে মাতরমকে কেন্দ্র করে আবেগী ভাষণ দেন প্রধানমন্ত্রী।
শনিবার নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে পারেননি। পরিবর্তে কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তার মাধ্যমে জনসভায় ভাষণ দেন নরেন্দ্র মোদি। ওই ভাষণে বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বাংলা ভাষা ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ‘বন্দে মাতরম’ তারই একটি উজ্জ্বল উদাহরণ। এই গানের সার্ধ শতবর্ষ গোটা দেশে উদযাপিত হচ্ছে। সম্প্রতি সংসদেও বন্দে মাতরমের গৌরবগান হয়েছে।'
পাশাপাশি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘ঋষি’ ও ‘বঙ্কিমবাবু’ বলে সম্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, 'এই বাংলাতেই জন্মেছিলেন মহান ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন ছিল, তখন তিনি বন্দে মাতরমের মাধ্যমে স্বাধীনতার মন্ত্র দিয়েছিলেন। সেই গানই জাতির মধ্যে নতুন চেতনার সঞ্চার করেছিল।' প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের ‘বিকশিত ভারতের' অনুপ্রেরণাও বন্দে মাতরম। সেই ভাবনাকে সামনে রেখে বিজেপি সরকার নতুন নীতি ও কর্মসূচি গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের