নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR আবহে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মতুয়াগড়ে তার সফরকে ঘিরে ব্যাপক রাজনৈতিক কৌতূহল তৈরি হয়। জোড়া কর্মসূচির কথা থাকলেও শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়ার কারণে সভাস্থলে পৌঁছাতে পারলেন না প্রধানমন্ত্রী। ফলে ভার্চুয়াল মাধ্যমেই বার্তা দেন তিনি।
শনিবার নদীয়ার তাহেরপুরে কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি ছিল। সরকারি মঞ্চ থেকে প্রকল্পগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর চপার নিরাপদে নামতে না পারায় তার উপস্থিতি সম্ভব হয়নি। কলকাতা থেকেই ভার্চুয়ালি তাহেরপুরের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী।
শুরুতেই অডিও বার্তায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ' জয় নিতাই। বড়রা প্রণাম নেবেন। সকলকে আমার শুভেচ্ছা। আবহাওয়া খারাপ থাকার কারণে আমি পৌঁছাতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী।' পাশাপাশি, সকালে ট্রেন দুর্ঘটনায় নিহত বিজেপি কর্মীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ' কুয়াশার কারণে ভারতীয় জনতা পার্টির পরিবারের ৪ জন মানুষ মারা গেছেন। তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আমরা সবাই নিহতের পরিবারের পাশে আছি।'
নদীয়ায় নতুন সড়ক পরিবহণ ব্যবস্থা উন্নত করবে বলে জানান মোদি। তিনি বলেন, 'এখানকার মানুষ অনেক দিন বঞ্চিত ছিলেন। এই সড়ক তৈরি হওয়ায় নদীয়া, উত্তর ২৪ পরগনার মানুষজনের লাভ হবে। কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছোতে আগের থেকে দু ঘণ্টা কম সময় লাগবে। এতে অর্থনীতির উন্নয়ন হবে।' তারপরেই তিনি বলেন, ' নদীয়া সেই ভূমি, যেখানে প্রেম, করুণা, ভক্তির রূপ হিসাবে চৈতন্যদেবের জন্ম হয়েছে। নদিয়ার গ্রামে গ্রামে কীর্তনের সুর উঠত, ঐক্যের সুর বাজত। সেই ভাবনা এখনও রয়েছে এই ভূমিতে। চৈতন্যের বাণী এখানে জীবিত রয়েছে আজও।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের