নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিজেপির বিরুদ্ধে বাংলার মনীষীদের অপমানের অভিযোগে উত্তাল বঙ্গ রাজনীতি। বঙ্কিমচন্দ্রকে অপমানের প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার কয়েকশো ছাত্র–ছাত্রী বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠল বারাসাত। সভায় স্পষ্ট বার্তা, বাংলার মনীষীদের অপমান কোনোভাবেই সহ্য করা যাবে না।
সম্প্রতি লোকসভায় বাংলার মনীষী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিম দা' সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই ঘটনা নতুন করে বিতর্কের সৃষ্টি করে রাজনৈতিক মহলে। সংসদ চত্বরে এই নিয়ে প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস। আর এর আঁচ এসে পড়েছে বাংলাতেও। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বারাসাত শহর জুড়ে মিছিল বের করা হয়। কলেজ রোড থেকে শুরু করে জেলাশাসকের দফতরের পাশের পুরনো জেলা সদর ভবন পর্যন্ত এই মিছিল করা হয়। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভাস্থলে উপস্থিত ছিলেন শতাধিক তৃণমূল ছাত্র পরিষদ কর্মী, বিভিন্ন কলেজের প্রতিনিধিরা এবং বারাসাতের সাংসদ ড. কাকলি ঘোষ দস্তিদার।
সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ' আজকের আমাদের এই প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলার মনীষীদের অপমান করছে সঙ্গে বাংলার মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। উনি ওনার দাদা, বন্ধুকে দাদা বলে সম্বোধন করুক না তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু বঙ্কিমচন্দ্রের মতন একজন মনিষীকে দাদা বলে সম্বোধন করছেন সেটা তো কখনোই মেনে নেওয়া যায় না। এটার মানে দাঁড়ায় যে বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান দিতে জানে না। '
তৃণমূল সাংসদ আরও বলেন, ' স্বামী বিবেকানন্দকে অপমান করছেন, বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে দিচ্ছে একের পরে ঘটনা ঘটিয়ে চলেছে। এরা ভারতের বিপ্লব সম্পর্কে কিছু জানেই না স্বাধীনতা সংগ্রামে এদের অবদান কি সেই সম্পর্কে বিজেপির কোন ধারণা নেই। এরা শুধু ভারতের সংস্কৃতি না গোটা ভারতবর্ষটাকেই ধ্বংস করছে।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের