নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না শহরবাসী। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় বর্ষা। কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও কয়েক দিন। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ হাওয়া অফিসের।
সূত্রের খবর, মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার সঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। তবে এরই মধ্যে সোমবার বঙ্গোপসাগরের উপকূলে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। পুরুলিয়া ও বাঁকুড়ায় রবিবারই ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। পাশপাশি, প্রবল উত্তাল সমুদ্র। ফলে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও একই অবস্থা। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
আগামীর চিকিৎসকদের হাতে বাংলার ভবিষ্যৎ
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
টোল হিসাবের পদ্ধতিতে বড় পরিবর্তন
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের