নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সম্প্রতি রেল যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য চালু হয়েছে বিশেষ এসি লোকাল ট্রেন। এই বিশেষ এসি লোকাল ট্রেনটি রানাঘাট - শিয়ালদহ রুটে যাত্রা শুরু করেছে। তবে যাত্রী চলাচলে সামঞ্জস্য আনার জন্য রেলের পক্ষ থেকে অন্য রুটেও এই এসি লোকাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর , রানাঘাট - শিয়ালদহের পর এবার বনগাঁ - শিয়ালদহ রুটেও চালু হতে চলেছে বিশেষ এসি লোকাল। যাত্রীদের ট্রেনে ঝুলে যাওয়ার শেষ। নিত্য যাত্রীদের যাত্রাপথ আরও আরামদায়ক করে তোলার জন্য রেলের এই বিশেষ উদ্যোগ। যদিও এই বিষয়ে রেলের পক্ষ থেকে কোনো অনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে রেল সূত্রে জানা গেছে, রানাঘাট লোকালে নতুন স্টেশন সংযোজনের পাশাপাশি অন্যান্য রুটেও চালু হচ্ছে এই এসি লোকাল ট্রেন। অন্যান্য রুটে চালু হলেও সব স্টেশনে দাঁড়াবে না এই বিশেষ এসি লোকালটি।
ইতিমধ্যে, পূর্ব রেলের পক্ষ থেকে বনগাঁ - শিয়ালদহ রুটে এসি লোকাল চালানোর জন্য সময়ের প্রস্তাব দেওয়া হয়েছে। নিম্নলিখিত যেই যেই সময়ে এই এসি লোকালটি চলবে, সেগুলি হল - বনগাঁ থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ৫২ নাগাদ এরপর ট্রেনটি দাঁড়াবে সোজা ঠাকুরনগরে। সকাল ৯ টা ৩৭ নাগাদ ট্রেনটি শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছাবে। আবার সন্ধ্যা ৬টা ১৪ নাগাদ ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৮ টা নাগাদ বনগাঁ গিয়ে পৌঁছাবে। ট্রেনটি নিত্য যাত্রীদের সুবিধা দেবে বলেই আশাবাদী রেল কতৃপক্ষ। শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল ট্রেনেই অগন্তি মানুষের ভিড় দেখা যায়। সেখানে দাঁড়িয়ে এই এসি লোকালে মানুষের ভিড় কতটা নিয়ন্ত্রিত হয় সেটাই দেখার বিষয়।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের