নিজস্ব প্রতিনিধি , হাওড়া - স্কুলে দুই ছাত্রের বচসা গড়াল আগ্নেয়াস্ত্র পর্যন্ত। ভয় দেখানোর উদ্দেশ্যে সপ্তম শ্রেণির এক ছাত্র বন্দুক হাতে স্কুলে হাজির হওয়ায় চাঞ্চল্য ছড়াল আমতা থানার খড়দা গ্রামের সোনাময়ী ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়ে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, গত শুক্রবার অষ্টম শ্রেণির এক ছাত্রের সঙ্গে সপ্তম শ্রেণির এক ছাত্রের মারামারি হয়। সেই ঘটনার জেরেই বন্ধুকে ভয় দেখানোর পরিকল্পনা করে সপ্তম শ্রেণির ছাত্রটি। অভিযোগ, সোমবার সে স্কুলে ব্যাগে করে নিয়ে আসে একটি আগ্নেয়াস্ত্র। তার সহপাঠীর চোখে পড়ে অস্ত্রটি। সঙ্গে সঙ্গেই সে বিষয়টি জানায় প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক ছাত্রটিকে ডেকে ব্যাগ খুলতেই পাওয়া যায় বন্দুক। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলজুড়ে।
স্কুল কর্তৃপক্ষের তরফে দ্রুত খবর দেওয়া হয় আমতা থানায়। এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী স্কুলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 'এটি পাখি মারা বন্দুক। তবে এটি আসল নাকি খেলনা, পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।' খেলনা হলেও কীভাবে এমন অস্ত্র ছাত্রটির হাতে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরে স্কুল কর্তৃপক্ষের তরফে দুই ছাত্রের পরিবারকে ডেকে এনে সতর্ক করা হয়। তবে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিদ্যালয় চত্বরে। স্থানীয়দের পক্ষ থেকে ছাত্রটিকে কঠোর শাস্তির দাবিতে সোমবার সকালেই স্কুলের গেট তালাবদ্ধ করে বিক্ষোভে শামিল হন অভিভাবকেরা ও স্থানীয় বিজেপি কর্মীরা। ফলে স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরা কিছুক্ষণ ভিতরেই আটকে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান শিক্ষক।
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের