নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২০২৬ সালেও বক্স অফিসে ধুরন্ধর ঝড় অব্যাহত। আদিত্য ধর পরিচালিত এই ছবি রমরমিয়ে ব্যবসা করছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে এখনও অবধি ধুরন্ধর জ্বরে কাবু দর্শকমহল। এখন হাজার কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে ওই ছবি। এবার ছবির প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
সোশ্যাল মিডিয়ায় রজনীকান্ত লিখেছেন , "কী অসাধারণ সিনেমা ধুরন্ধর ২। আদিত্য ধর, এ তো বক্স অফিসের বাপ।রণবীর সিং ও সিনেমার সব কলাকুশলীদের অসংখ্য অভিনন্দন। সব ভারতীয়দের দেখা উচিত। এটা একটামাস্ট ওয়াচ ছবি।" পোস্টের শেষপাতে ‘জয় হিন্দ’ স্লোগানও তুলেছেন থালাইভা।
হামজা আলীর দ্বিতীয় মিশন নিয়ে উন্মাদ হয়ে উঠেছে গোটা দর্শকমহল। অগ্রিম বুকিংয়ে রেকর্ড থেকে শুরু করে দ্বিতীয়বারও দেখতে যাচ্ছেন এমন মানুষের সংখ্যা প্রচুর। এখনও অবধি বিশ্বব্যাপী ৮৩০ কোটির ব্যবসা ধুরন্ধর ২। এর দাপটে পিছিয়ে গেছে হলিউড সিনেমা ‘হেইল মেরি’ও। বলিউড ছবির উন্মাদনা দেখে খোদ সেই ছবির পরিচালক ফিল লর্ড রসিকতা করে বলেছেন, "এত দুঃসাহস।" জাতীয় স্তরে ৫১৯.১২ কোটির ব্যবসা করেছে এই ছবি।
উল্লেখ্য , ভারতের সিনে ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে প্রথম সারির দক্ষিণী সিনেমাগুলিকে বড় ব্যবধানে হারিয়েছে এই ছবি। সেই তালিকায় রয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। ১৬৪.২৫ কোটি টাকা আয় করেছিল পুষ্পা ২। আরআরআর করেছিল ১৩৩ কোটি টাকা। ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ১২১ কোটি টাকা আয় করেছিল প্রথম দিনে। কেজিএফ ২ ব্যবসা করেছিল ১১৬ কোটি টাকা।
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের