নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিয়ে ঠিক হতেই ধর্ষণের ভিডিও নিয়ে তরুণীকে ব্ল্যাকমেল করে এক ভূমি সংস্কার দফতরের আধিকারিক। ঘটনায় গ্রেফতার করা হল সরকারি কর্মচারীকে। ৭ বছর আগে ওই নাবালিকাকে ধর্ষণ করেছিলেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরে।
সূত্রের খবর , সম্প্রতি ওই তরুণীর বিয়ে ঠিক হয়েছে। তরুণীর বিয়েতে আপত্তি করতেই ব্ল্যাকমেল করেন ওই ব্যক্তি। ২০১৯ সালে অমিতের বাড়িতে কাজের সূত্রে গিয়েছিলেন তরুণী। সেখান থেকেই দু’জনের পরিচয়। সেই সূত্রেই ওই ভূমি সংস্কার দফতরের আধিকারিকের সঙ্গে পরিচয় হয়েছিল ওই কিশোরীর। কাকু বলে তাকে সম্বোধন করেছিলেন ওই তরুণী।
ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তরুণীকে শুনশান জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, আপত্তিকর মুহূর্তের ভিডিও করে রাখা হয়! কাউকে কিছু জানালে ফল ভালো হবে না, সেই হুমকিও দেওয়া হয়! শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার নামে ব্ল্যাকমেলও করেন। এরপর বিয়ের কথা শুনতেই পাত্রের বাড়ি অবধি চলে যায় সরকারি কর্মচারী।
সবকিছু জানার পর বিয়ে ভেঙে যায় তরুণীর। এরপরই আর অপেক্ষা করেননি ওই তরুণী। সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাতেই অভিযুক্ত অমিত দে-কে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , ধৃতের স্ত্রী ও সন্তানও রয়েছে। ধর্ষণের ঘটনার সময় নির্যাতিতা নাবালিকা ছিল। তাই পকসো ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের