6a89913711cdc_Gallery_1787400395212
আগস্ট ২২, ২০২৬ বিকাল ০৫:৩৮ IST

বউকে ফেরাতে কালো জাদু! প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতলেন যুবক

নিজস্ব প্রতিনিধি , রায়পুর - প্রতিবেশীকে বাড়িতে ডেকে খাওয়ানোর পর খুন। এরপর মাথা কেটে ঠাকুরঘরের মেঝেতে পুঁতে দেওয়ারও অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন সন্তোষ খারসেল (৪৫) নামে এক ব্যক্তি। এর দুদিন পর অর্থাৎ ২০ আগস্ট নিকটবর্তী একটি পুকুর থেকে তাঁর মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে সাহু নামে এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল সন্তোষকে। এরপরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।

প্রাথমিক জেরায় অভিযুক্ত অন্য দাবি করেন। তাঁর বক্তব্য ছিল, সন্তোষের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। উত্তপ্ত বাদানুবাদের পর তাঁকে খুন করেন তিনি। এরপর দেহটি দু'টুকরো করে ফেলেন। তবে জিজ্ঞাসাবাদ যত এগোয়, সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এরপর সাহু দাবি করেন, ঘটনার নেপথ্যে রয়েছে তাঁর স্ত্রী। প্রায় ১০ বছর আগে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁকে ফেরানোর আশাতেই এই কাণ্ড ঘটান বলে জানান।

তাঁর কথায়, সেই উদ্দেশ্যেই সন্তোষকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন সাহু। তাঁকে ভরপেট খাওয়ানোর পর ঘুমিয়ে পড়ার অপেক্ষা করেন। অভিযোগ, ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা কেটে দেন সাহু। এরপর সেই মুণ্ড ঠাকুরঘরের মেঝেতে পুঁতে দেন। অন্যদিকে, দেহটি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেন। পুরো ঘটনায় কালো জাদুর যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের। তদন্তকারী আধিকারিক জানান, শুরুতে অন্য সন্দেহ হয়েছিল।

তাঁর কথায়, মাথা কেটে ফেলা হয়েছিল পুলিশকে বিভ্রান্ত করতে। কিন্তু ঠাকুরঘরের মেঝেতে মাথা উদ্ধারের পর ধারণা বদলায়। পুলিশের প্রাথমিক অনুমান, এর সঙ্গে অন্ধবিশ্বাস জড়িত থাকতে পারে। পুলিশের আরও দাবি, সন্তোষ ও সাহু আগে একে অপরকে চিনতেন না। ঘটনার দিনই তাঁদের প্রথম সাক্ষাৎ হয়। সাহুই সন্তোষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর ঠিক কীভাবে হত্যার পরিকল্পনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কি না। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তের বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে। একইসঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্ত্রীকে ফেরানোর আশায় এমন ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন। কালো জাদুর তত্ত্ব আদৌ কতটা সত্যি, তদন্ত শেষেই তা স্পষ্ট হবে।

আরও পড়ুন

নির্মাণ থেকে সংস্থা বাছাই, সবেতেই নৃপেন্দ্র মিশ্র! এবার রাম মন্দির তৈরিতেও বেনিয়মের অভিযোগ
আগস্ট ২২, ২০২৬

ভাইরাল চিঠিতে গুরুতর অভিযোগ, নির্মাণ কমিটির প্রধানের পালটা জবাব

সবজি বিক্রিতে ভাটা, খদ্দের টানতে রুশ মডেলকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন বিহারী ব্যবসায়ী!
আগস্ট ২২, ২০২৬

সবজি বিক্রি বাড়াতে রাশিয়ান তরুণীর নাচের অভিনব কৌশল, মুহূর্তেই দোকানের সামনে ভিড়

জাত নয়, গরিবের ভিত্তিতে সংরক্ষণ! যন্তর মন্তরে ফের তুমুল বিক্ষোভ, আটক ৫০
আগস্ট ২২, ২০২৬

সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামল আধাসেনা

গাফিলতির অভিযোগের মাঝেই ঝাড়খন্ডে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! আগুনে ঝলসে মৃত ৩ ইঞ্জিনিয়ার
আগস্ট ২২, ২০২৬

টারবাইন ফেটে আগুন, গুরুতর জখম আরও ১ কর্মী

আজকাল সবার ডায়াবেটিস, কে মিষ্টি খায়! চিনির দামবৃদ্ধিতে মন্ত্রীর যুক্তি ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ২২, ২০২৬

চিনির মূল্যবৃদ্ধি নিয়ে অদ্ভুত যুক্তি, বিহারের মন্ত্রীর মন্তব্যে কটাক্ষ পাপ্পু যাদবের

BSE এর শেয়ারে বড় ধাক্কা , তিন মাসে উধাও ৩০ হাজার কোটি ! চাপ বাড়চ্ছে একাধিক কারণে
আগস্ট ২২, ২০২৬

নতুন ট্রেডিং নিয়ম আর ব্রোকারদের ব্যাঙ্ক গ্যারান্টি নীতিতে চাপ

১-২ নয়, ৭৫ স্কুলে তরকারিতে কিলবিল করছে কৃমি! চরম অঘটন রুখলেন শিক্ষকেরা
আগস্ট ২২, ২০২৬

মিড-ডে মিলে কৃমি, আরওয়ালের ৭৫ স্কুলে চাঞ্চল্য

বোতলে নামী ব্র্যান্ড, ভিতরে বিষ! গুজরাতে নকল মদে মৃত ৭, হাসপাতালে ৩০
আগস্ট ২১, ২০২৬

নামী ব্র্যান্ডের বোতলেই বিষাক্ত মদ,৩৮% মিথানলে ৭ প্রাণহানি, হাসপাতালে ৩০

আমি ঝাঁপ দেব! অভিমানী তরুণকে বাঁচাতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মৃত্যু বাবা-মা-ছেলের
আগস্ট ২১, ২০২৬

৩ ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা, শেষমেশ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু

রিল নয় রিয়েল! ১ তরুণীকে ঘিরে জনবহুল রাস্তায় ২ গ্যাংস্টারের লড়াই, খুন ১ জন
আগস্ট ২১, ২০২৬

জামিনে ফিরতেই পুরনো প্রেমের টানাপড়েন, নাগপুরে তাড়া করে হত্যার অভিযোগ

সংরক্ষণ হটাও দাবিতে যন্তর মন্তরে ভিড়! নয়া আন্দোলনে বাড়ল দিল্লি পুলিশের তৎপরতা
আগস্ট ২১, ২০২৬

শুক্রবার থেকে প্রতিবাদ, ইউজিসির নিয়ম বদলের দাবিতেও সরব বিক্ষোভকারীরা

অধ্যাপক নন, প্রশ্ন বানিয়েছে এআই! নেট বাতিল হতেই তুমুল বিতর্ক
আগস্ট ২১, ২০২৬

প্রশ্নপত্রে ভুল, পুরনো প্রশ্নের পুনরাবৃত্তি! এআই বিতর্কের মাঝেই তিন বিষয়ের পরীক্ষা বাতিল

গত বছর আক্রান্ত ২২৯, এ বার ১,৩৪৯! দিল্লিতে হু হু করে বাড়ল সোয়াইন ফ্লু, ছড়াচ্ছে উদ্বেগ
আগস্ট ২১, ২০২৬

আবহাওয়ার দাপটে দিল্লিতে বাড়ছে সংক্রমণ! এক বছরে কয়েক গুণ সোয়াইন ফ্লু

পরের জন্মে ডাক্তার হব , চিরকুটে স্বপ্ন লিখে দুনিয়াকে বিদায় NEET পরীক্ষার্থীর
আগস্ট ২১, ২০২৬

প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে

SBI গ্রাহকদের জন্য বড় বদল! ATM-এর সঙ্গে ডিজিটাল লেনদেনেও এবার কাটবে চার্জ
আগস্ট ২১, ২০২৬

SBI গ্রাহকদের জন্য বড় বদল! ডিজিটাল লেনদেনেও এবার মাসিক সীমা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের