6a7ef0a91a8d6_Gallery_1786703978180
আগস্ট ১৪, ২০২৬ দুপুর ০৪:১৩ IST

বোমায় ওড়ানো হবে! স্বাধীনতা দিবসের আগে দিল্লির একাধিক জায়গায় বিস্ফোরণের হুমকি

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে বিস্ফোরণের হুমকি ঘিরে আতঙ্ক ছড়াল। 'বোমায় ওড়ানো হবে' রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এমন বার্তা পৌঁছেছে। লালকেল্লাকেও নিশানা করার কথা বলা হয়েছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

শুক্রবার সকালে দিল্লি হাই কোর্টে আসে হুমকিবার্তা। সকাল ১১টা ৪৩ মিনিটে ইমেলের মাধ্যমে বার্তা পাঠানো হয়। সেখানে ১৫ অগস্টের উল্লেখ ছিল। লালকেল্লায় হামলার কথাও লেখা হয়। হুমকিতে আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গার নাম ছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-ও রয়েছে তালিকায়। রাজধানীর আরও কয়েকটি স্থানও নিশানায় রয়েছে বলে সূত্রের খবর। ইমেল পৌঁছতেই নড়েচড়ে বসে প্রশাসন।

রেজিস্ট্রার জেনারেল বিষয়টি পুলিশকে জানান। সঙ্গে সঙ্গে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। বম্ব স্কোয়াডও সেখানে পৌঁছয়। শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। প্রতিটি জায়গা খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তবে সন্দেহজনক কোনও বস্তু মেলেনি বলে জানা গেছে। ওই হুমকিবার্তায় আরও বিস্ফোরক দাবি ছিল। বোমা বিস্ফোরণে যারা যুক্ত থাকবে, তাদের পোশাক নিয়েও উল্লেখ করা হয়। তারা খাকি পোশাকে থাকবে বলে জানানো হয়েছিল।

ইমেলে খলিস্তানের নামও ছিল। ফলে বার্তাটিকে ঘিরে তদন্ত আরও গুরুত্ব পেয়েছে। স্বাধীনতা দিবসের আগেই এমন হুমকিতে উদ্বেগ বেড়েছে। এমনিতেই ১৫ অগস্ট ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা থাকে। লালকেল্লা-সহ আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়। বিমানবন্দরেও থাকে অতিরিক্ত সতর্কতা। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে মোতায়েন করা হয় বাড়তি বাহিনী। এ বার হুমকিবার্তা আসায় সেই ব্যবস্থা আরও জোরদার হয়েছে। সন্দেহজনক গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে।

এর মধ্যেই সাম্প্রতিক জঙ্গি মডিউল নিয়ে তদন্ত চলছে। দিল্লি থেকে গ্রেফতার হয়েছিল পাক সমর্থিত শাহজাদ ভট্টী মডিউলের ৯ সদস্য। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়েছিল। তদন্তে হামলার একটি ছকের কথা সামনে আসে। দিল্লির একটি বিখ্যাত মন্দির ছিল নিশানায়। হরিয়ানার সেনাছাউনিতেও হামলার পরিকল্পনা ছিল বলে জানা যায়।

সেই ঘটনার পর থেকেই তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। সন্ত্রাসদমন শাখাও সক্রিয় রয়েছে। মডিউলের সম্ভাব্য স্লিপার সেল খোঁজা হচ্ছে। তার মধ্যেই নতুন হুমকিবার্তা ঘিরে চাপ বাড়ল। লালকেল্লা ও বিমানবন্দরকে নিশানা করার বার্তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হুমকির উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে। স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানীকে।

আরও পড়ুন

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের