নিজস্ব প্রতিনিধি , নয়ডা - শ্রমিক বিক্ষোভের জেরে এখন উত্তাল নয়ডা। শ্রম আইন মেনে মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে নয়ডার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ক্ষোভে ফেটে পড়ে পুলিশের ওপরও হামলা চালানো হয়। এবার শ্রমিকদের ক্ষোভ সামাল দিতে জরুরি পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথের সরকার। মধ্যরাতে বসল হাইভোল্টেজ বৈঠক। শ্রমিকদের দাবি শোনার পরেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল যোগী সরকার।
সূত্রের খবর , গভীর রাতের ওই বৈঠকে শ্রমিকদের বেতন ৩০০০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নয়া বেতন পরিকাঠামো অনুযায়ী গৌতম বুদ্ধ নগর ও গাজিয়াবাদের অদক্ষ শ্রমিকরা এখন প্রতিমাসে ১১,৩১৩ টাকার বদলে ১৩,৬৯০ টাকা করে পাবেন। শুধু তাই নয় , আংশিক দক্ষ শ্রমিকরা পাবেন ১৫,০৫৯ টাকা। দক্ষ শ্রমিকরা পাবেন ১৬,৮৬৮ টাকা।
এখানেই শেষ নয়। পুরসভা এলাকাতেও অদক্ষ শ্রমিকদের মাসিক মজুরি বাড়িয়ে করা হয়েছে ১৩,০০৬ টাকা। আংশিক দক্ষ শ্রমিকদের বেতন হয়েছে ১৪,৩০৬ টাকা। দক্ষ শ্রমিকদের বেতন হবে ১৬,০২৫ টাকা। বাকি জেলাগুলিতে অদক্ষ শ্রমিকদের বেতন হবে ১২,৩৫৬ টাকা। আংশিক দক্ষ শ্রমিকদের কঙ্গি হবে ১৩,৫৯১ টাকা। দক্ষ শ্রমিকদের জন্য বেতন হবে ১৫,২২৪ টাকা।
উল্লেখ্য , গত কয়েকদিন ধরেই উন্নত কর্ম পরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন নয়ডার বিভিন্ন কারখানার শ্রমিকরা। অদক্ষ শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে ৩৫ শতাংশ। তবে অন্যান্য রাজ্যে আরও বেশি বেতন দেওয়া হচ্ছে বলে দাবি তুলে রাস্তায় নামেন শ্রমিকরা। শুধু তাই নয় , কারখানায় কোনোভাবেই শ্রমিকদের নিরাপত্তা নেই বলে দাবি করা হয়েছে। শ্রমিকদের তরফে দাবি করা হয়েছে , একই কাজের জন্য যদি অন্য রাজ্যে বেশি মজুরি দেওয়া হয় তবে তা বৈষম্যের আওতায় ধরা হবে।
এরপর পুলিশের ওপর আক্রমণ করা শুরু করেন শ্রমিকরা। বিভিন্ন জায়গায় আগুন ধরানো হয়। ঘটনা হাতের বাইরে চলে গেলে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ। এরপর তাদের ওপরও আক্রমণ করা হয়। পুলিশের দিকে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। কারখানায় কোনরকম সমস্যা হলে তা মেটানোর জন্য কেউ নেই বলেও দাবি তোলা হয়েছে। এমনই সাপ্তাহিক ছুটিও পাওয়া যায়না বলে অভিযোগ প্রত্যেকের। কাজের পরিবেশ আরও উন্নত করার দাবি জানানো হয়েছিল। এরপরই নড়েচড়ে বসে যোগী সরকার।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের