নিজস্ব প্রতিনিধি, ইন্দোর - টানা ৮ বার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েও ইন্দোরের পুরসভার পানীয় জলে ‘বিষ’! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। ডায়ারিয়া ও বমির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ২০০-র বেশি মানুষ। এর জেরে চড়া দামে পানীয় জল কিনছেন স্থানীয়রা। বিজেপিশাসিত রাজ্যের পানীয় জলের এক তৃতীয়াংশ বিষক্রিয়া। এমনটাই দাবি রিপোর্টে।
প্রকাশিত রিপোর্ট বলা হয়েছে, বিজেপিশাসিত মধ্যপ্রদেশে পানীয় জলের এক-তৃতীয়াংশই ‘বিষক্রিয়া’! মধ্যপ্রদেশে মাত্র ৬৩.৩ শতাংশ জল পান করার যোগ্য। জাতীয় গড় ৭৬ শতাংশ। অর্থাৎ, মধ্যপ্রদেশের ৩৬.৭ শতাংশ পানীয় জল দূষিত। ব্যাকটেরিয়া বা রাসায়নিক মিশে রয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে মাত্র ১২ শতাংশ জল পান করার যোগ্য, যেখানে জাতীয় গড় ৮৩.১ শতাংশ।
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের ভগীরথপুরা এলাকায়। সেখানে অবস্থিত একটি পুলিশ আউটপোস্টের কাছে পানীয় জলের প্রধান পাইপলাইনের ওপরে তৈরি করা হয়েছিল একটি শৌচাগার। পাইপলাইন লিক হয়ে শৌচাগারের বর্জ্য মিশে গিয়েছে পানীয় জলে। সেই জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। ইতিমধ্যেই একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন ইন্দোরের পুরকমিশনার দিলীপ কুমার যাদব।
মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে ভগীরথপুরার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় দুবে। তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। পাইপলাইনের আর কোথাও ফাটল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাইপলাইন মেরামত করে আবার পরিষ্কার জল সরবরাহ করা হচ্ছে ভাগীরথপুরায়। এলাকাবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে, পান করার আগে জল ভাল ভাবে ফুটিয়ে নেওয়ার জন্য।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়
ভারতের জন্য খুলছে ইউরোপের দরজা! বড় ঘোষণা কেন্দ্রের
দিল্লিতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস! উদ্ধার ৫ সদ্যোজাত, গ্রেফতার চিকিৎসক-সহ ১৩ জন
দুপুর ২টার কিছু পরে তিনি নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা