নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার চা-বাগান ঘেরা সভামঞ্চ থেকে সরাসরি বিজেপি ও স্থানীয় বিজেপি সাংসদের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। চা শ্রমিকদের অধিকার থেকে সাংসদের ভূমিকা সব কিছু নিয়েই প্রশ্ন তুলে বিজেপিকে একেবারে তুলধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভামঞ্চ থেকে চা-বাগানের শ্রমিকদের বঞ্চনার প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ' চা-বাগানের কর্মীরা কেন ইপিএফের টাকা পান না? এই প্রশ্নের জবাব কেন কেউ দেয় না?' এরপর সরাসরি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে নিশানা করেন তিনি। অভিষেক বলেন, ' মনোজ টিগ্গাকে কখনও আন্দোলন করতে দেখেছেন? একটাও চিঠি লিখেছিলেন? সংসদে কোনও প্রশ্ন তুলেছিলেন?'
বিজেপি সাংসদের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করে অভিষেকের মন্তব্য, ' বিজেপির সাংসদ আর কালসাপ দুটোই এক। ঘরে রাখলে আপনাকেই ছোবল মারবে। তাই এবার আর সাপ পুষবেন না।' তৃণমূলকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'তৃণমূলকে একবার সুযোগ দিন। যদি আপনাদের জন্য কাজ করতে না পারি, পরের বারই সরিয়ে দেবেন।'
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের